News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে সচেতনতা র্যালী অনুষ্ঠিত
Image

ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে সচেতনতা র্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷  ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে রবিবার সকালে এক জন সচেতনতা মূলক রেলী অনুষ্ঠিত হয়৷  
ওএনজিসি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এদিন সকালবেলা আয়োজিত রেলী ওএনজিসি  থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রেল স্টেশন পর্যন্ত যায়৷  উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের চিফ ম্যানেজার হর্ষীনি বাপুরাও কানেকার  জানান, ১৪ এপ্রিল ফায়ার সার্ভিস দিবস উদযাপন করা হয়৷ এদিন থেকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ অগ্ণিকান্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে যে সমস্ত দমকল কর্মীরা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানানোও হয়৷ একই সঙ্গে জনগণের মধ্যে জনসচেতনতা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়৷ এদিন সচেতনতামূলক রেলিতে অংশ নিয়ে তারা আরো বলেন আগুনের হাত থেকে বাঁচার জন্য যেসব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন জনগণ যাতে এসব সতর্কতা মূলক ব্যবস্থা মেনে চলেন৷৷ তারা আরো জানান একমাত্র সতর্কতাই আগুনের হাত থেকে বিষয় সম্পত্তি রক্ষা করতে পারে৷ সপ্তাহব্যাপী এই সচেতনতা মূলক কর্মসূচি রাজ্যের সর্বত্রই পালন করা হচ্ছে বলে জানিয়েছেন তারা৷ সচেতনতামূলক রেলির পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছে৷ এ ধরনের কর্মসূচির মূল লক্ষণ হলো অগ্ণিকাণ্ডের হাত থেকে বিষয় সম্পত্তি রক্ষা করার জন্য প্রয়োজনীয় আগাম সতর্কতামূলক বিষয়গুলি জনগণের সামনে তুলে ধরা৷

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top