নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে রবিবার সকালে এক জন সচেতনতা মূলক রেলী অনুষ্ঠিত হয়৷
ওএনজিসি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এদিন সকালবেলা আয়োজিত রেলী ওএনজিসি থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রেল স্টেশন পর্যন্ত যায়৷ উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের চিফ ম্যানেজার হর্ষীনি বাপুরাও কানেকার জানান, ১৪ এপ্রিল ফায়ার সার্ভিস দিবস উদযাপন করা হয়৷ এদিন থেকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ অগ্ণিকান্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে যে সমস্ত দমকল কর্মীরা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানানোও হয়৷ একই সঙ্গে জনগণের মধ্যে জনসচেতনতা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়৷ এদিন সচেতনতামূলক রেলিতে অংশ নিয়ে তারা আরো বলেন আগুনের হাত থেকে বাঁচার জন্য যেসব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন জনগণ যাতে এসব সতর্কতা মূলক ব্যবস্থা মেনে চলেন৷৷ তারা আরো জানান একমাত্র সতর্কতাই আগুনের হাত থেকে বিষয় সম্পত্তি রক্ষা করতে পারে৷ সপ্তাহব্যাপী এই সচেতনতা মূলক কর্মসূচি রাজ্যের সর্বত্রই পালন করা হচ্ছে বলে জানিয়েছেন তারা৷ সচেতনতামূলক রেলির পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছে৷ এ ধরনের কর্মসূচির মূল লক্ষণ হলো অগ্ণিকাণ্ডের হাত থেকে বিষয় সম্পত্তি রক্ষা করার জন্য প্রয়োজনীয় আগাম সতর্কতামূলক বিষয়গুলি জনগণের সামনে তুলে ধরা৷

ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে সচেতনতা র্যালী অনুষ্ঠিত
Tags:
Releated Posts
খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ
আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…
তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…
স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…
৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক
ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…


















