News Flash

  • Home
  • দিনের খবর
  • পিছন দরজা দিয়ে রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিজেপি, এবার ফিনিশ হবে : ফিরহাদ
Image

পিছন দরজা দিয়ে রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিজেপি, এবার ফিনিশ হবে : ফিরহাদ

সিউড়ি, ১৬ এপ্রিল (হি.স.) : গত শুক্রবার বীরভূমে সভা করে রাজ্য থেকে আসন্ন লোকসভা নির্বাচনে ৩৫টি আসনের আর্জি জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তাঁর সেই আবেদনকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিনের সভা থেকে তিনি বলেন, পিছন দরজা দিয়ে রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিজেপি। কিন্তু এবার ফিনিশ হবে।

লোকসভা ভোটে বাংলায় যে সব আসনে অতন্ত্য কম ব্যবধানে বিজেপি হেরেছিল, ২০২৪ সালের ভোটে সেই আসনগুলিকে পাখির চোখ করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর শুক্রবারের জনসভায় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই ৩৫ টি আসন পাওয়ার কথাই বলেন। যার উত্তরে রবিবার সিউড়িতে পাল্টা সভার আয়োজন করে ফিরহাদ বলেন, উনি আগের বার বাংলার এসে বলেছিলেন ২০০ পার। কিন্তু বাংলা ওনাকে পগার পার করে দিয়েছিল। আর এবারে পুরো ফিনিশ করে দেবে। মেয়র ফিরহাদ হাকিমের মতে, বিজেপি পিছন দরজা দিয়ে বাংলায় ক্ষমতায় আসতে চাইছে। কিন্তু বাংলার মানুষ ফিরিয়ে দিচ্ছে।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top