News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যের ১৪ জেলায় তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রিতে
Image

রাজ্যের ১৪ জেলায় তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রিতে

কলকাতা, ১৬ এপ্রিল(হি.স.) : এ যেন গরমে প্রাণ ওষ্ঠাগত। ১০ বছরে উষ্ণতম বৈশাখ দেখল বাংলা। রাজ্যে ১৪ জেলায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বিভিন্ন জেলায়। শুধু তাই নয়, আরও বাড়বে তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানা গিয়েছে। রবিবার ফের শুষ্ক গরমের সম্ভাবনাও থাকছে। আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপমাত্রা আরও বাড়বে ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৯ ডিগ্রির আশপাশে। শনিবার শহরের আপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশ। শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। রবিবার থেকে ফের লু-এর সম্ভাবনা রয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top