News Flash

Image

মণিপুরে ৩.৬ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্প

ইমফল, ১৬ এপ্রিল (হি.স.) : মণিপুরে ৩.৬ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্প হয়েছে। আজ রবিবার সকাল ০৭:২২টায় রাজ্যের ননে জেলা ৩.৬ প্ৰাবল্যের ভূমিকম্প অনুভূত হলেও আতংকের সৃষ্টি হয় গোটা জেলা সহ পার্শ্ববর্তী এলাকায়। তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) একটি ফটো পোস্ট করে তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে বিস্তারিত তথ্য দিয়ে জানিয়েছে, আজ ১৬ এপ্ৰিল সকাল ০৭:২২টায় মণিপুরের ননে জেলা রিখটার স্ক্যালে ৩.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল জেলার উত্তর-উত্তরপূর্বে ভূগৰ্ভের ১০ কিলোমিটার গভীরে ২৪.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৬৯ দ্রাঘিমাংশে ছিল।

এখানে উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিককালে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। গত ২০ ফেব্রুয়ারি ৩.৬ প্রবল্যের ভূমিকম্পে কেঁপেছে মণিপুরের তামংলং জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। অনুরূপভাবে গত ১৯ ফেব্ৰুয়ারি ৩.৮ তীব্রতার ভূমিকম্প হয়েছে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলা। এছাড়া ১৬ ফেব্ৰুয়ারি সকাল ৯-টা ২৬ মিনিট ২৯ সেকেন্ডে কেঁপে উঠেছিল শিলং সহ রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার বিভিন্ন এলাকা। ওই দিন সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.৯ ধরা পড়েছিল। এভাবে ১৩ ফেব্রুয়ারি ১৮ ঘণ্টার মধ্যে ৪.০ প্রাবল্যের দ্বিতীয় ভূমিকম্প সংঘটিত হয়েছিল মধ্য অসমের হোজাই জেলা সদর এবং সিকিমের ইউকসোম শহর।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top