News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যথাযোগ্য মর্যাদায় রাজ্যে আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত
Image

যথাযোগ্য মর্যাদায় রাজ্যে আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ যথাযথ মর্যাদার সাথে পালিত হয় ডঃ বি আর আম্বেদকরের ১৩৩ তম জন্মজয়ন্তী৷ সরকারি দপ্তর এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়৷ শুক্রবার ভারতের সংবিধান প্রণেতা তথা ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকর ১৩৩ তম জন্মজয়ন্তী যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয়৷ দিনটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সংগঠনগুলি আয়োজন করেছে৷ এদিন সকালে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ডঃ বি আর আম্বেদকরের মর্মর মূর্তিতে মাল্য দান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ বিনম্র শ্রদ্ধা জানিয়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ডঃ বি আর আম্বেদকরের ছোটবেলা থেকেই বিদ্বেষ মূলক আচরণ সহ্য করতে হয়েছে৷ তারপর তিনি সংবিধান রচনা করে সঠিক পথ দেখিয়েছেন দেশবাসীকে৷ তাঁর জন্ম জয়ন্তী উপলক্ষে সরকারের ছুটি ঘোষণা করার জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী৷  
ভারতীয় জনতা পার্টি তপশিলি জাতি মোর্চার উদ্যোগে ডঃ বি আর আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপন করা হয়৷ বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস, মেয়র দীপক মজুমদার এবং তপশিলি জাতি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা৷ মুখ্যমন্ত্রী ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বক্তব্য রেখে বলেন, ডঃ বি আর আম্বেদকর সহ যারা মহাপুরুষ রয়েছেন তাদের সকলের কথা স্মরণ করে সরকার এগিয়ে চলেছে৷ এবং সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর দেশে সব অংশের মানুষের কথা চিন্তাভাবনা করে ছয়মাস বহু পরিশ্রমের মধ্য দিয়ে সংবিধান রচনা করেছেন৷  
এদিন প্রদেশ কংগ্রেস এস সি সেলের উদ্যোগে ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী পালন করা হয়৷ প্রদেশ কংগ্রেস ভবনে ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়৷ উপস্থিত ছিলেন এসি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা৷  
এদিকে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়৷ রাজধানীর সিটি সেন্টারের সামনে বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা৷ উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুধন দাস৷ তিনি বলেন, ডঃ বি আর আম্বেদকরের অবদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত স্বাধীন হওয়ার পর সংবিধান রচনা করা৷ তিনি এদিন বিজেপির মূল শক্তি আর এস এস -এর সমালোচনা করে বলেন ১৯৪৯ সালে ২৬ শে নভেম্বর সংবিধান পরিষদ যখন সংবিধান গ্রহণ করেন তখন আর এস এস এই সংবিধানের বিরোধিতা করেছিলেন৷ এবং আর এস এস মনু স্মৃতিকে সংবিধান হিসেবে গ্রহণ করার জন্য দাবি তুলেছিল৷ এই মনু স্মৃতির প্রধান বৈশিষ্ট্য হলো চতুরবর্ণে বনে বিভক্ত৷ এবং বর্ণবাদকে বিভক্ত করা৷ বর্তমানে কেন্দ্রে এবং রাজ্যে যে বিজেপি পরিচালিত সরকার রয়েছে তারা সংবিধানকে পদদলিত ও মান্যতা না দেওয়ার চেষ্টা করছে৷ ২০১৪ সালে সরকারে প্রতিষ্ঠিত হয়ে তারা দেশে এ ধরনের প্রচেষ্টা করে চলেছে বলে তীব্র সমালোচনা করেন উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সুধন দাস৷  
সংবিধানের রচয়িতা ডাঃ বি আর আম্বেদকরের জন্ম দিন উপলক্ষ্যে শুক্রবার কিষাণ মোর্চার    বনমালীপুর মন্ডলের উদ্যোগে  রাজধানীর মঠ চৌমুহনী বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়৷ এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব৷ এদিন সাধারণ মানুষের মধ্যে গাছের চারা তুলে দেন তিনি৷ প্রদেশ সভাপতি জানান গত ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে৷ সামাজিক কর্মসূচীর অঙ্গ হিসাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top