News Flash

  • Home
  • খেলা
  • আন্তঃস্কুল গার্লস ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন প্রণবানন্দ, রানার্স বিদ্যাসাগর
Image

আন্তঃস্কুল গার্লস ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন প্রণবানন্দ, রানার্স বিদ্যাসাগর

বিদ্যাসাগর-‌১২৪

প্রণভানন্দ-‌১২৬/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।। আন্তঃ স্কুল গার্লস ক্রিকেটে প্রণবানন্দ বিদ্যামন্দির অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স খেতাব পেয়েছে বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রথমবর্ষ ট্রফি ঘরে তুললো প্রণবানন্দ বিদ্যামন্দির। শুক্রবার কার্যত ফাইনালে প্রণবানন্দ বিদ্যামন্দির ৭ উইকেটে পরাজিত করে বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়কে। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে রাণু দাসের প্রণবানন্দ বিদ্যামন্দিরকে খেতাব জয় করাতে মূখ্য ভূমিকা নেয় দলের দুই প্রতিভাবান ব্যাটসম্যান অভিজ্ঞা বর্ধন এবং অবিধা বর্ধন। ওই দুই বোন ৮৩ রানের জুটি বেধে দলকে খেতাব এনে দেয়। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা আন্ত:‌ স্কুল অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের টি-‌২০ কইরকেটে। ড:‌ বি আর আম্বেদকর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের গড়া ১২৪ রানের জবাবে প্রণবানন্দ বিদ্যামন্দির ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের অভিজ্ঞা বর্ধন ৪৩ রানে অপরাজিত থেকে যায়। এদিন সকালে টসে জয়লাভ করে বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়কে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় প্রণবানন্দ বিদ্যামন্দিরের অধিনায়িকা। প্রাথমিক বিপর্য় কাটিয়ে দল নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করে। অতিরিক্ত খাতে পাওয়া ৫৯ রান দলকে লড়াকু স্কোর গড়াতে বড় ভূমিকা নেয়। এছাড়া দলের পক্ষে লক্ষ্মী দেবনাথ ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩১,ত্রিসা দেবনাথ ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং নেহা দাস ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ (‌অপ:‌) রান করে। প্রণবানন্দ বিদ্যামন্দিরের পক্ষে অভিজ্ঞা বর্ধন (‌২/‌১৯) এবং স্নেহা দত্ত (‌২/‌২৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে একসময় ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন বেকায়দায় তখনই রুখে দাড়ায় আসরের দুই উদীয়মান বালিকা ক্রিকেটার অভিজ্ঞা এবং অবিধা বর্ধন। ঠান্ডা মাথায় ব্যাট করে দুজন দলকে প্রথমবর্ষ ট্রফি এনে দেয়। ‌‌‌অভিজ্ঞা ৫৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রানে এবং অবিধা ৩৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় সর্বোচ্চ ৫১ রান। বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের পক্ষে ত্রিশা দেবনাথ (‌১/‌২৬) এবং লক্ষ্মী দেবনাথ (‌১/‌৩১) উইকেট পেয়েছে। খেলা শেষে মাঠেই বিজয়োল্লাসে মেতে উঠে প্রণবানন্দ বিদ্যামন্দিরের ক্রিকেটার সহ শিক্ষক-‌রা।‌‌ ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top