News Flash

  • Home
  • দেশ
  • পয়লা বৈশাখেও নিয়োগের দাবিতে আন্দোলন চলবে
Image

পয়লা বৈশাখেও নিয়োগের দাবিতে আন্দোলন চলবে

কলকাতা ১৪ এপ্রিল (হি. স.) : তীব্র গরমেও তাঁদের আন্দোলন একইভাবে চলছে। দাবি একটাই, নিয়োগ চাই। নতুন বছরকে তাঁরা আন্দোলন মঞ্চ থেকেই স্বাগত জানাবেন। নিয়োগের দাবিতে পয়লা বৈশাখের দিন মাতঙ্গিনী মূর্তি ও গান্ধী মূর্তিতে চাকরির দাবিতে অবস্থান করবেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত তীব্র দাবদাহকে উপেক্ষা করে এভাবেই তাঁরা অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

নিয়োগের দাবিতে কোথাও সাড়ে সাতশো দিন, তো কোথাও আড়াইশো দিনের বেশি অবস্থান বিক্ষোভ করছে এসএসসি, প্রাইমারি, গ্রুপ ডি সহ একাধিক বঞ্চিত চাকরি প্রার্থীদের সংগঠন। প্রচণ্ড শীতেও তাঁরা খোলা আকাশের নীচে দিন-রাত কাটিয়েছেন। বর্ষায় ভিজেছেন। তাঁদের আন্দোলন তাতে আরও জোরদার হয়েছে। মাতঙ্গিনী মূর্তি থেকে গান্ধী মূর্তি চিত্রটা একই।

তীব্র গরমে যখন শহর কলকাতা পুড়ছে তখন তা উপেক্ষা করেই অবস্থানে বঞ্চিত চাকরি প্রার্থীরা। এমনকি পয়লা বৈশাখের দিনও একইভাবে অবস্থান বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন তারা। ২০১৪ সালে প্রাথমিকের চাকরিপ্রার্থীরা শুক্রবার বলেন, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top