News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষ্টি ও সংস্কৃতির মাধ্যমেই মানুষের মধ্যে ভাবের আদান প্রদান হয় : মুখ্যমন্ত্রী
Image

কৃষ্টি ও সংস্কৃতির মাধ্যমেই মানুষের মধ্যে ভাবের আদান প্রদান হয় : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷  কাঁঠালিয়া ব্লক এলাকার থলিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে গতকাল ২দিনব্যাপী ২১তম রাজ্যভিত্তিক বুইসুু তের-র সূচনা হয়েছে৷ ত্রিপুরা চুবালাই বুথুর উদ্যোগে এই বুইসুু তের-র আয়োজন করা হয়েছে৷ ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা প্রদীপ প্রজ্জলন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী শ্রীসাহা বলেন, বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে ভিন্ন প্রথায় ভিন্ন নামে নতুন বছরের বরণ পর্ব প্রচলিত হয়ে আসছে৷ জনজাতি ত্রিপুরী সম্পদায়ের এই বর্ষবরণ অনুষ্ঠান বুইসুু নামে পরিচিত৷ যা তাদের চিরাচরিত জনজীবন, ধর্মীয় রীতিনীতি এবং সংস্ক’তি ইত্যাদির সাথে যুক্ত৷ বিগত সরকারগুলির সময়ে জনজাতিদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অত্যন্ত অবহেলিত ছিল৷ সেই জায়গায় এই সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই জনজাতিদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে৷ তাছাড়াও ত্রিপুরী সমাজের নিজস্ব ক’ষ্টি, সংস্ক’তি ও ভাষা ইত্যাদি বিকাশের স্বার্থে বুইসুু তেরকে অধিক গুরুত্ব দিয়েছে৷
মুখ্যমন্ত্রী আরও বলেন, ক’ষ্টি ও সংস্ক’তির মাধ্যমেই মানুষের মধ্যে ভাবের আদান প্রদান হয়৷ যা পারস্পরিক একতাবোধকে জাগিয়ে তোলে৷ জনজাতিদের সংস্ক’তি ও শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকার নিরলস কাজ করে যাচ্ছে৷ তিনি বলেন, গরীব জনজাতি অংশের ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুুযোগ সুুবিধা প্রদানের জন্য বর্তমান রাজ্য সরকার এ রাজ্যে আরও ১৬টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল সুকল গড়ে তোলার কাজ হাতে নিয়েছে৷ রাজ্যের যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ নিয়ে সড়ক নির্মাণ সহ বিমানযোগে যাতায়াত এবং রেল পরিষেবা ইত্যাদির সুুব্যবস্থা করে দিয়েছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবাগুলি সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিয়ে বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷
অনুষ্ঠানে সাংসদ রেবতী ত্রিপুরা বুইসুু উৎসবের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, জনজাতি অংশের মানুষের মধ্যে বাংলা নতুন বছরকে স্বাগত এবং পুরাতন বছরকে বিদায় জানানোর পর্বের মতোই ত্রিপুরী সম্পদায়ের উৎসব হলো বুইসুু৷ অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, সিপাহীজলা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, ত্রিপুরা সমাজের নারান বীরেন্দ্র ত্রিপুরা৷ স্বাগত বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক ২১তম বুইসুু উৎসবের সম্পাদক সুুকুরাই ত্রিপুরা৷

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top