News Flash

Image

আইজিএম হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল (হি. স.) : আগরতলা শহরের সরকারি হাসপাতালগুলোতে চাপ কমাতে জেলা এবং মহকুমা হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করছে ত্রিপুরা সরকার। আজ আইজিএম হাসপাতাল পরির্দশনে গিয়ে এমটাই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী হাসপাতালের জন ঔষধি কাউন্টারটি ঘুরে দেখেছেন। তারপর হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন। হাসপাতালে সমস্যা সম্পর্কে জানতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে তিনি কথা বলেছেন।

মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হাসপাতাল পরির্দশনে কিছু ত্রুটি নজরে এসেছে। অতিসত্বর ওই ত্রুটিগুলি সংশোধন না করা হলে আগামী দিনে সমস্যা দেখা দেবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি হাসপাতালে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সংকল্পবদ্ধ।
তিনি চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন, হাসপাতালে আসা রোগী বা রোগীর পরিজনদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। সাথে তাঁর দাবি, আগরতলা শহরে সরকারি হাসপাতালগুলোতে চাপ কমাতে জেলা এবং মহকুমা হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করছে ত্রিপুরা সরকার। 

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top