News Flash

Image

নদীতে ফুল ভাসাতে গিয়ে তলিয়ে গেল বালক

করবুক(ত্রিপুরা ), ১৩ এপ্রিল (হি.স.): গোমতী নদীতে ফুল ভাসাতে গিয়ে জলে তলিয়ে গেল নয় বছরের এক বালক। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ নতুন বাজার থানাধীন নিজচন্দ্র পাড়া এলাকায় ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও দমকল বাহিনী দীর্ঘ সাত ঘন্টার তল্লাশির পর বালকের মৃতদেহ উদ্ধার করেছে। খবর পেয়ে দুপুরেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন করবুক মহকুমা শাসক পার্থ দাস।

শাসক পার্থ দাস জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে জনজাতিদের ফুল বীজু উৎসবের অঙ্গ হিসেবে গোমতী নদীতে ফুল ভাসাতে গিয়েছিল বিহান চাকমা (৯)। ওই এলাকার বাসিন্দা নয়ন মনি চাকমার ছেলে বিহান চাকমা। ফুল ভাসাতে গিয়ে জলে তলিয়ে গেছে ওই বালক। খবর পেয়ে গোমতী নদীতে তল্লাশি শুরু করেন যতন বাড়ি দমকল বাহিনীর কর্মীরা। এলাকাবাসী ও দমকলকর্মীদের প্রচেষ্টায় টানা সাত ঘন্টা নদীতে তল্লাশি চালিয়ে বিহান চাকমার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদেহ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই মৃত্যুর ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top