নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ এক সপ্তাহের মধ্যে বক্সনগর বিধানসভার মতিনগর গ্রাম পঞ্চায়েত প্রধান রিনা দাস বিশ্বাসকে পদ ত্যাগ করতে চিঠি দিয়েছে বক্সনগর ব্লক চেয়ারম্যান৷ চিঠিতে বলা হয়েছে পঞ্চায়েত প্রধানের বিভিন্ন কাজকর্মে খুশি নন জনগন তাই আগামী ১৫ এপ্রিল এর মধ্যে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য বলা হয়েছে৷ এই বিষয়ে জানতে চাইলে প্রধান বলেন একটি চিটি পেয়েছি তবে কেন এই চিটি আসলো জানি না ,আমি পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের নিয়ে মিটিংয়ে বসবো৷ জনগণ অসন্তুষ্ট হবে এমন কোন কাজ আমি করিনি৷ পদ ত্যাগ নিয়ে প্রশ্ণ করলে প্রধানের উওর আমাকে পদত্যাগ করতে হবে এমন কোন কাজ আমি করিনি৷ তবুও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি৷ কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবো৷ তবে এই ঘটনার পর থেকে গুঞ্জন তাহলে কি নির্বাচনের পর শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে৷ অন্য দিকে একই ভাবে পদ ত্যাগ করার জন্য চিটি এসেছে বক্সনগর বিধানসভা আনন্দনগর পঞ্চায়েত প্রধান আব্দুল হক এর নিকট৷

মতিনগর পঞ্চায়েত প্রধানকে পদত্যাগ করতে চিঠি ব্লক চেয়ারম্যান
Tags:
Releated Posts
স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…
রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…


















