News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মতিনগর পঞ্চায়েত প্রধানকে পদত্যাগ করতে চিঠি ব্লক চেয়ারম্যান
Image

মতিনগর পঞ্চায়েত প্রধানকে পদত্যাগ করতে চিঠি ব্লক চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷  এক সপ্তাহের মধ্যে বক্সনগর বিধানসভার মতিনগর গ্রাম পঞ্চায়েত প্রধান রিনা দাস বিশ্বাসকে পদ ত্যাগ করতে চিঠি দিয়েছে বক্সনগর ব্লক চেয়ারম্যান৷ চিঠিতে বলা হয়েছে পঞ্চায়েত প্রধানের বিভিন্ন কাজকর্মে খুশি নন জনগন তাই আগামী ১৫ এপ্রিল এর মধ্যে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য বলা হয়েছে৷ এই বিষয়ে জানতে চাইলে প্রধান বলেন একটি চিটি পেয়েছি তবে কেন এই চিটি আসলো জানি না ,আমি পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের নিয়ে মিটিংয়ে বসবো৷ জনগণ অসন্তুষ্ট হবে এমন কোন কাজ আমি করিনি৷ পদ ত্যাগ নিয়ে প্রশ্ণ করলে প্রধানের উওর আমাকে পদত্যাগ করতে হবে এমন কোন কাজ আমি করিনি৷ তবুও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি৷ কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবো৷ তবে এই ঘটনার পর থেকে গুঞ্জন তাহলে কি নির্বাচনের পর  শাসক দলের  গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে৷ অন্য দিকে একই ভাবে পদ ত্যাগ করার জন্য চিটি এসেছে বক্সনগর বিধানসভা আনন্দনগর পঞ্চায়েত প্রধান আব্দুল হক এর নিকট৷

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top