News Flash

  • Home
  • দেশ
  • দেশের সশস্ত্র বাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট সক্ষম : রাজনাথ সিং
Image

দেশের সশস্ত্র বাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট সক্ষম : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): সীমান্তের দায়িত্ব ছাড়াও যে কোনও পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট সক্ষম ভারতের সশস্ত্র বাহিনী। এই মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, নিজেদের প্রতিশ্রুতি এবং শৃঙ্খলার জন্য বিশ্বের মধ্যে সেরা ও অনন্য উদাহরণ ভারতীয় সশস্ত্র বাহিনী। মঙ্গলবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় সৈনিক বোর্ডের সভায় সশস্ত্র বাহিনীর প্রাক্তন সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

কোভিড মহামারী চলাকালীন সমাজের সেবা করার জন্য প্রাক্তন সেনাদের নিঃস্বার্থ প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। রাজনাথ সিং বলেন, এই সমস্ত প্রাক্তন সৈনিকরা দেশের যে কোনও দুর্যোগ মোকাবিলায় অবদান রাখতে সদা প্রস্তুত। মন্ত্রী জোর দিয়ে বলেছেন, প্রাক্তন সেনারা জাতীয় সম্পদ এবং দেশ তাঁদের জন্য গর্বিত। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, কিছু রাজ্য প্রাক্তন সেনাদের জন্য নতুন চাকরি তৈরির জন্য নতুন উদ্যোগ নিয়েছে, যদিও এর জন্য আরও অনেক কিছু করা দরকার। তিনি আরও বলেছেন, সৈনিক কল্যাণ এবং কল্যাণ প্রকল্পগুলি রাজ্য এবং জেলা স্তরের সৈনিক কল্যাণ বোর্ডগুলি দ্বারা পরিচালিত হচ্ছে। বর্তমানে, দেশে ৩৪টি রাজ্য সৈনিক এবং ৪০৯টি জেলা সৈনিক অফিস রয়েছে।

Releated Posts

ভারত তৈরি করতে, উদ্ভাবন করতে এবং বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য পণ্য উৎপাদন করছে না, বিশ্বের জন্যও পণ্য তৈরি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top