News Flash

  • Home
  • দেশ
  • সংখ্যালঘু ইস্যুতে ভারতকে যারা দোষারোপ করছে তাঁদের বাস্তব সম্পর্কে কোনও ধারণা নেই : নির্মলা সীতারমন
Image

সংখ্যালঘু ইস্যুতে ভারতকে যারা দোষারোপ করছে তাঁদের বাস্তব সম্পর্কে কোনও ধারণা নেই : নির্মলা সীতারমন

ওয়াশিংটন, ১১ এপ্রিল (হি.স.): বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারত এবং যারা সংখ্যালঘু ইস্যুতে ভারতকে দোষারোপ করছেন, তাঁদের বাস্তবতা সম্পর্কে কোনও ধারণাই নেই। এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার (আমেরিকার সময় অনুযায়ী) পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স-এর একটি বক্তৃতা সভায় ওয়াশিংটন ডিসি-র শ্রোতাদের উদ্দেশে নির্মলা সীতারমন বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা রয়েছে ভারতেই এবং সেই জনসংখ্যা শুধুমাত্র সংখ্যায় বাড়ছে।

ভারতে মুসলিমরা নিরাপদ এই দাবি করে নির্মলা সীতারমন বলেছেন, একই সময়ে গঠিত পাকিস্তানে ১৯৪৭ সালে, মুসলিমদের জনসংখ্যা যা ছিল তার চেয়ে কী বেড়েছে? প্রতিটি সংখ্যালঘু মানুষের সংখ্যা কমছে অথবা পাকিস্তানে ধ্বংস হয়েছে। এমনকি কিছু মুসলিম সম্প্রদায়কেও সেখানে ধ্বংস করা হয়েছে। অথচ ভারতে, আপনারা দেখতে পাবেন প্রতিটি মুসলিম নিজেদের ব্যবসা করছে, সন্তানদের শিক্ষিত করছেন, ফেলোশিপ দেওয়া হচ্ছে।
সীতারমন বলেছেন, পাকিস্তানে মুহাজির, শিয়া এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা বিরাজ করছে, অথচ ভারতে মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজেদের ব্যবসা করছেন। তাঁর কথায়, “ভারতকে দু”টি পাকিস্তানে বিভক্ত করা হয়েছিল। পাকিস্তান নিজেকে একটি ইসলামিক দেশ হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু বলেছিল সংখ্যালঘুদের রক্ষা করা হবে। অথচ প্রতিটি সংখ্যালঘুর সংখ্যা কমে যাচ্ছে, অথবা পাকিস্তানে ধ্বংস হয়েছে। এমনকি কিছু মুসলিম সম্প্রদায়কেও ধ্বংস করা হয়েছে।”

Releated Posts

ভারত তৈরি করতে, উদ্ভাবন করতে এবং বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য পণ্য উৎপাদন করছে না, বিশ্বের জন্যও পণ্য তৈরি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top