News Flash

  • Home
  • খেলা
  • আজ গোকুলাম ম্যাচ দিয়ে সুপার কাপ শুরু বাগানের
Image

আজ গোকুলাম ম্যাচ দিয়ে সুপার কাপ শুরু বাগানের

কলকাতা, ১০ এপ্রিল(হি.স.) : আজ কিছুক্ষণের মধ্যেই কেরলে সুপার কাপ অভিযানে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রতিপক্ষ গোকুলাম কেরল।

আইএসএল জেতার জন্য দলের প্রতিটি ফুটবলার রয়েছে ফুরফুরে মেজাজে। আজকের ম্যাচটি নিয়ে যথেষ্ট সাবধানী বাগান কোচ হুয়ান ফেরেন্দো।
উল্লেখ্য, গত ডুরান্ড কাপে এই গোকুলামের কাছেই পরাজিত হয়েছিল এটিকে মোহনবাগান। তবে এবার জিতেই টুর্নামেন্ট শুরু করতে চান দলের স্প্যানিশ কোচ।

চলতি মরশুমে চোটের কারনে ঠিকমতো আইএসএল খেলতে না পারলেও বর্তমানে দলে ফিরেছেন তিরি। তাছাড়া ব্যাপক ছন্দে রয়েছেন স্লাভকো থেকে শুরু করে হুগো বুমোস ও দিমিত্রি পেত্রাতোসরা। তবে আশিক কুরুনিয়ান চোট রয়েছে। আর না খেলার সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় তরুণ তারকা জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরি থেকে শুরু করে মনবীর সিংয়ের মতো ফুটবলারকে নেওয়া হয়েছে।
আজ প্রথম একাদশে থাকতে পারেন:গোলরক্ষক বিশাল কাইথ, রক্ষনে:
প্রীতম কোটাল, তিরি, স্লাভকো ও আশিষ রাইয়ে। মাঝমাঠে : সুমিত রাঠি, ম্যাকহিউ, হুগো বুমোস ও গ্লেন মার্টিন্স। ফরোয়ার্ড: মনবীর সিং ও দিমিত্রিদের।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top