News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাঙ্গা কাঁচের বোতল নিয়ে প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় গুরুতর জখম যুবক
Image

ভাঙ্গা কাঁচের বোতল নিয়ে প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় গুরুতর জখম যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷  রবিবার লেকুঙ্গা থানার অন্তর্গত লক্ষীপাড়া এলাকায় মাটিকাটাকে কেন্দ্র করে মধু সাহা নামে এক ব্যক্তির নেতৃত্বে তার পরিবারের চার থেকে পাঁচ জন মিলে সঞ্জু দাস নামে এক যুবককে কাচের বোতল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করেন৷ সঞ্জু দাস অভিযোগ করেন তার একটি জায়গায় মেশিন দিয়ে মাটি কাটার সময় মধু সাহা এবং তার পরিবারের লোকজন বাধা দেন৷ কিন্তু সঞ্জু দাস বলেন নিজের জায়গার মাটি কাটছিলেন তিনি তাদের কি সমস্যা এতেই উত্তেজিত হয়ে পড়ে মধু সাহা এবং তার পরিবারের লোকজন৷ কোন কিছু বুঝে ওঠার আগেই মধু সাহা এবং তার পরিবারের লোকজন সঞ্জু দাসের উপর আক্রমণ করে৷ বেশ কয়েকটি কাঁচের বোতল দিয়ে মাথায় এবং শরীরে আঘাত করে৷ এতেই রক্তাক্ত হন সঞ্জু দাস পরে তার পরিবারের লোকজন সঞ্জু দাস কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ পরে তার পরিবারের পক্ষ থেকে মধুর সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে লেকুঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন৷ ঘটনার পর পুলিশ এখন অব্দি কাউকে গ্রেপ্তার কিংবা আটক করতে সক্ষম হয়নি বলে জানা যায়৷

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top