News Flash

Image

বাসন্তীতে পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার

বাসন্তী, ৯ এপ্রিল (হি. স.) অটো ও ম্যাজিক ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক অটো যাত্রীর। মৃতার নাম করুণা মাহাতো(৩৭)। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তীর হোগল সেতু সংলগ্ন এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গোসাবার চণ্ডীপুরের বাসিন্দা দশজন একটি অটোয় চেপে মগরাহাট এলাকা থেকে গদখালি ফিরছিলেন। হোগল সেতুর কাছে ঐ অটোটিতে পেছন থেকে ধাক্কা মারে একটি ম্যাজিক গাড়ি। রাস্তার পাশেই উল্টে যায় অটোটি। গুরুতর জখম হন অটোর যাত্রীরা। তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে আসার পথেই মৃত্যু হয় করুণার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top