News Flash

Image

বদরপুরে পুলিশ অভিযানে বাজেয়াপ্ত দুই কেজির বেশি মাদক ইয়াবা

বদরপুর (অসম), ৯ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলার বদরপুর থেকে কয়েক লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। বদরপুর থানা এলাকার মিশন রোডে অভিযানে নেমে প্রায় ২.৬ কেজি ওজনের ইয়াবা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত মাদক সামগ্রীর বাজারমূল্য ১০ লক্ষ টাকার বেশি হবে বলে পুলিশ সূত্রের দাবি।

জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযানে নামে বদরপুর থানার পুলিশ। মিশন রোডের আশপাশ এলাকায় ড্রাগসের লেনদেন হবে খবর পেয়ে পুলিশ সাদা পোশাকে টহল দিতে থাকে। কিন্তু পুলিশের অভিযান সম্পর্কে আগাম খবর পেয়ে দিঘিরপার এলাকায় মাদক সামগ্রী ফেলে পালিয়ে যায় এক পাচারকারী। সেখান থেকে উদ্ধার করা হয় মায়ানমারে তৈরি ২.৬ কেজি ইয়াবা ট্যাবলেট।

বদরপুর থানার জনৈক আধিকারিক জানান, পুলিশের অভিযানে ১১০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এগুলির মূল্য ১০ লক্ষ টাকার বেশি। তিনি জানান, মাদক পাচারে জড়িত দিলোয়ার হুসেন ওরফে কুটির বসতবাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে ফেরার হয়ে যায় মাদক ব্যবসায়ী কুটি। পুলিশ তাকে খোঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছে।
পুলিশ অধিকারিক জানান, দিলোয়ার হুসেন নামের ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ না থাকার দরুন তারা তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারছিলেন না। আজ সূত্রের খবরে ফের একবার পুলিশের দল অভিযানে নামলে মাদক সামগ্রী ফেলে পালিয়ে যায় সে। তিনি জানান, এ ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বদরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান আরোও তীব্র করা হবে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top