নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ মার্চ৷৷ আজ দুপুরের অল্প বৃষ্টিতে রাস্তার কারপেটিং জল গড়িয়ে যাবার সময় ড্রেইনে যায়৷ কারপেটিং করার দুই এক দিন পর রাস্তার অনেক অংশে ঘাস গজিয়ে উঠতে শুরু করেছে৷ এত নিম্নমানের কাজ
হয়েছে শ্রী রামপুর আক্তাপাড়ার রাস্তায়৷ এলাকায় জনসাধারণের অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু হয়েছে৷ ঊনকোটি শহরে সভাপতিসহ কয়েক শত জনসাধারনের যাতায়াতের একমাত্র রাস্তা৷ এলাকাবাসির দাবী পরিপেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর রাস্তা মেটেলিং এর কাজ শেষ করে কারপেটিং খুবু দ্রুত গতিতে শেষ করে৷ ঠিকাদার এলাকাবাসীকে জানিয়ে ছিল যে রাস্তার কাজ শক্ত আকারে করা হবে৷ কিন্তু এত নিম্নমানের কাজ হয়তো এই মহকুমায় আর কোথাও হয়েছে কি জানা নেই এই কথা বলেন আক্তাপাড়ার কয়েকজন বাসিন্দা৷ গত কয়েক দিন পূর্বে রাস্তার মেডেলিং শুরু হয়৷ গত কাল যে অংশ মেটেলিং করা হয়েছিল তার মধ্যে বেশ কিছু অংশ আর দুপুরের বৃষ্টির জলে উঠে গেছে৷ যদি বড় মাপের বৃষ্টি হতো তাহলে পুরো রাস্তার কারপেটির রাস্তার পাশে ড্রেইনে চলে যেতে এমটা মনে করেন এলাকার বাসিন্দা৷ তারা জেলাশাসক, মহকুমাশাসক ও সংশ্লিষ্ট দপ্তরের বড় কর্তারা সর জমিনে কাজ তদন্ত করার দাবী রাখছেন, প্রায় এক কিলোমিটার রাস্তার কাজে যদি এমটাই অবস্থা তাহলে অন্যান্য কাজের অবস্থা কিরূপ তা নিয়ে কথা বলছেন অনেকেই৷
নিম্নমানের কাজ সামনে এল সামান্য বৃষ্টিতেই
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















