News Flash

  • Home
  • খেলা
  • আজ আইপিএলে ডাবল হেডার, কলকাতার মুখোমুখি হচ্ছে গুজরাট আর হায়দরাবাদের মুখোমুখি পঞ্জাব
Image

আজ আইপিএলে ডাবল হেডার, কলকাতার মুখোমুখি হচ্ছে গুজরাট আর হায়দরাবাদের মুখোমুখি পঞ্জাব

আহমেদাবাদ, ৯ এপ্রিল(হি.স.) : আজ আইপিএলে রয়েছে ডাবল হেডার। রবিবার বিকেলে মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। দুই দলই নিজেদের শেষ ম্যাচে জিতেছে। ফলে হার্দিকদের যেমন আত্মবিশ্বাসের অভাব নেই। গুজরাট আবার আজ খেলবে হোম গ্রাউন্ডে।

তেমনই রানাদেরও আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। আরসিবি কে হারিয়ে কলকাতার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আপাতত লিগ টেবলের দুই নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স। আর ৪ নম্বরে রয়েছে নাইটরা।
আইপিএলের মঞ্চে ১ বার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে জিতেছিল গুজরাট। এ বার দেখার নতুন মরসুমে কলকাতা কি টেক্কা দিতে পারে গুজরাটকে?

অন্যদিকে এদিন রাতে মুখোমুখি হবে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ ও শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস।
চলতি আইপিএলে এই ২টো দলই ২টো করে ম্যাচে খেলেছে। প্রীতির পঞ্জাব ২টিতেই জিতেছে। অন্যদিকে হায়দরাবাদ দু’টি ম্যাচেই হেরেছে। এ বার দেখার ঘরের মাঠে হায়দরাবাদ হারের হ্যাটট্রিক আটকাতে পারে নাকি।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ২০ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যার মধ্যে হায়দরাবাদ জিতেছিল ১৩ বার আর পঞ্জাব জিতেছিল ৭ বার। নতুন মরসুমে কোন দল কাকে টেক্কা দিতে পারে, এখন সেটাই দেখার।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top