News Flash

  • Home
  • খেলা
  • স্পনসরশিপ থেকে ব্র্যান্ড ভ্যালু, কি ধরনের বদল হয়েছে আইপিএলে
Image

স্পনসরশিপ থেকে ব্র্যান্ড ভ্যালু, কি ধরনের বদল হয়েছে আইপিএলে

মুম্বই, ৯ এপ্রিল(হি.স.) : ২০০৮ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নানা ভাবেই পরিবর্তন হয়েছে টাইটেল স্পনসর। বর্তমানে আইপিএলের টাইটেল স্পনসর টাটা। এজন্য কত টাকা দিয়েছে টাটা? প্রথম আইপিএলে টাইটেল স্পনসর কারা ছিল? মাঝেও অনেকেই টাইটেল স্পনসর হিসেবে এসেছে। স্পনসরশিপ থেকে ব্র্যান্ড ভ্যালু, কী ধরনের বদল হয়েছে আইপিএলে?

উদ্বোধনী আইপিএলের টাইটেল স্পনসর ছিল ডিএলএফ। স্পনসরশিপ ফি হিসেবে বার্ষিক ৪০ কোটি টাকা দিত তারা। ২০১২ সাল পর্যন্ত ডিলএফ-ই টাইটেল স্পনসর ছিল। টুর্নামেন্ট জনপ্রিয় হয়ে ওঠায় ব্র্যান্ড ভ্যালুও বাড়তে থাকে। ২০১৩ সালে টাইটেল স্পনসর হয় নরম পানীয় প্রস্তুতকারী সংস্থা পেপসি। স্পনসরশিপ ফি হিসেবে তারা দিত বছরে ৭৯.৪ কোটি টাকা।
২০১৬ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টাইটেল স্পনসরশিপ ফি তিন অঙ্কের ঘরে (কোটি টাকায়) পৌঁছেছিল। চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ২০১৬-১৭ সালে ১০০ কোটি টাকা বার্ষিক অঙ্কে টাইটেল স্পনসর হয়েছিল ভিভো। ২০১৮-১৯ মরসুমে টাইটেল স্পনসরের দিক থেকে ব্যাপক রদবদল হয়েছিল। জনপ্রিয় এই টুর্নামেন্টের টাইটেল স্পনসরশিপ ধরে রাখতে বিশাল অঙ্ক খরচ করেছিল মোবাইল প্রস্তুতকারী এই সংস্থাই। বার্ষিক ৪৩৯.৮ কোটি টাকা দিত তারা।

২০২০ আইপিএলে চিনের সংস্থাকে স্পনসর রাখা নিয়ে সমস্যায় পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। চিনের সঙ্গে সীমান্তে উত্তেজনার জেরে স্পনসরশিপ থেকে ভিভোকে সরাতে বাধ্য হয় বোর্ড। টুর্নামেন্ট শুরুর অল্প সময় আগে এই সমস্যা হওয়ায় দ্রুত নতুন স্পনসর জোগাড় করা চাপ হয়ে রায়।
২০২০ আইপিএলে তড়িঘড়ি ড্রিম ইলেভেন নামক একটি ফ্যান্টাসি গেমিং সংস্থাকে শেষ মুহূর্তে আইপিএলের টাইটেল স্পনসরশিপ দেওয়া হয়। তার আগের বারের ৪৩৯.৮ কোটির থেকে স্পনসরশিপের অঙ্কটা নেমে আসে মাত্র ২২২ কোটি টাকায়।

এক বছর পর ফের ভিভো ফেরে টাইটেল স্পনসর হয়ে। তাদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি থাকলেও মাঝে এক বছর সমস্যা হয়েছিল। তবে ২০২১ সালে ফের টাইটেল স্পনসর ভিভো। টাকার অঙ্ক বার্ষিক ৪৩৯.৮ কোটি। ২০২২-এ ভিভোর সঙ্গে চুক্তি শেষ হয় বোর্ডের। টাইটেল স্পনসরের দৌড়ে বেশ কিছু সংস্থা থাকলেও ভারতীয় সংস্থাই টাইটেইল স্পনসর হয়। ৪৩৯.৮ কোটিতেই টাইটেল স্পনসর হয় টাটা।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top