নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ সারা ভারত কৃষকসভার নোয়াগাঁও কৃষ্ণগর সুকলে উত্তর আগরতলা অঞ্চলের ১৩তম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে রাজ্য কমিটির কৃষকসভার সহ সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা
বক্তব্য রাখেন৷ কৃষকসভার উত্তর আগরতলা অঞ্চলের ত্রয়োদশ তম অঞ্চল সম্মেলন রবিবার নোয়াগাঁও সুকলে অনুষ্ঠিত হয়৷ অঞ্চল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সহ সম্পাদক পবিত্র কর বলেন, কেন্দ্রীয় নীতির কারণেই দেশের কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার আগে বলেছিলেন দল ক্ষমতায় আসলে আর কোন কৃষক আত্মহত্যা করবে না৷ কৃষকদের উৎপাদন ক্ষমতার সঙ্গে ৬০ শতাংশ যোগ করে সরকার কৃষকদের কাজ থেকে ধান গম ক্রয় করবেন৷ ৪ শতাংশ সুদে কৃষকদের ঋণ দেওয়া হবে, যাতে কৃষকরা কৃষিকাজ করতে পারে৷ কিন্তু কিছুই করা হয়নি৷ সবকিছুই অষ্টরম্ভা৷ অঞ্চল সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর আগরতলা অঞ্চল সম্পাদক বিধূ রুদ্রপাল, সিপিআইএম অঞ্চল সম্পাদক ঝলক দত্ত চৌধুরী প্রমুখ৷
কেন্দ্রীয় নীতির কারণেই দেশের কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঃ পবিত্র কর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















