News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্বোত্তর ভারত পরিক্রমা, সেনাবাহিনীর ইস্টার্ন কমাণ্ডের কার র্যালি আগরতলায়
Image

পূর্বোত্তর ভারত পরিক্রমা, সেনাবাহিনীর ইস্টার্ন কমাণ্ডের কার র্যালি আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমাণ্ডের কার র্যালি আগরতলায় এসে পৌঁছেছে৷ ইস্টার্ন কমাণ্ডের ৫০ জন জওয়ানদের এই কার র্যালিটি গতকাল বিকেলে আগরতলায় এসে পৌঁছায়৷ এই কার র্যালির অন্যতম সদস্য হিসেবে রয়েছেন দেশের সর্বকনিষ্ঠ পরমবীর চক্র পুরস্কারপ্রাপ্ত অনারারি ক্যাপ্ঢেন যোগেন্দর সিং যাদব৷ র্যালির নেত’ত্বে রয়েছেন শৌর্যচক্র পুরস্কারপ্রাপ্ত বিগেডিয়ার কে এম সিন্ধে ও কর্ণেল এস কে মিশ্র৷  
আজ সকালে আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সকালে অ্যালবার্ট এক্কা শহীদ বেদীতে কার র্যালির জওয়ানদের পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন দেশের সর্বকনিষ্ঠ পরমবীর চক্র পুরস্কারপ্রাপ্ত অনারারি ক্যাপ্ঢেন যোগেন্দর সিং যাদব৷ অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস৷ শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর ইস্টার্ন কমাণ্ডের পক্ষে জানানো হয় গত ১৮ দিনে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বের ৬টি রাজ্য পরিক্রমা করে গতকাল বিকেলে তারা ত্রিপুরায় এসেছেন৷ গত ২২ মার্চ পশ্চিমবঙ্গের কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে এই কার র্যালির উদ্বোধন হয়৷ এরপর দীর্ঘ যাত্রাপথে এই কার র্যালিটি সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যাণ্ড, মণিপুর, মিজোরাম হয়ে ত্রিপুরার আগরতলায় এসেছে৷ আগামীকাল এই কার র্যালিটি মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হবে৷ মেঘালয়ের উরমাইতে গিয়ে এই কার র্যালির যাত্রা সমাপ্ত হবে৷
অনুষ্ঠানে ইস্টার্ন কমাণ্ডের পক্ষ থেকে জানানো হয় এই কার র্যালির অন্যতম উদ্দেশ্য হচ্ছে উত্তর পূর্বের একতাকে সুুদৃঢ় করা৷ তাছাড়াও পূর্বোত্তরের সেনাবাহিনীর শহীদ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা, প্রবীণ নাগরিকদের সাথে মতবিনিময় করা ও প্রবীণ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এই র্যালির অন্যতম উদ্দেশ্য৷ এই দীর্ঘ যাত্রাপথে তারা এখন পর্যন্ত ১৫টি বিদ্যালয়ের ৪ হাজারের উপর ছাত্রছাত্রী ও এনসিসি ক্যাডেটদের সাথে মতবিনিময় করে দেশের অখণ্ডতা রক্ষা, পূর্বোত্তরে একতাকে সুুদৃঢ় করার কথা বলেছেন৷ এই সময়ে তারা প্রবীণ সেনা ও শহীদ সেনার পরিবারদের সাথেও মিলিত হয়েছেন৷ প্রবীণ নাগরিক ও প্রবীণ সেনাদের হাতে বিভিন্ন সহায়ক সামগ্রী যেমন ওয়াকিং স্টিক, ওষুধ, হুইল চেয়ার তুলে দিয়েছেন৷
আজ সকালে অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা’লি অনুষ্ঠানে কার র্যালির সদস্যরা রাজ্যের শহীদ সেনা ও প্রবীণ সেনাদের প্রতি তাদের শ্রদ্ধা এবং সম্মাননা প্রদর্শন করেন৷ অনুষ্ঠানে ইস্টার্ন কমাণ্ডের পক্ষ থেকে রাজ্যের শহীদ সেনা পরিবারের ১০ জন বীর নারীকে শ্রদ্ধা ও সম্মাননা ’াপন করেন৷ তাছাড়া ৭১-এর যুদ্ধের ৪ সেনানীকেও শ্রদ্ধা ও সম্মাননা ’াপন করা হয়৷ অনুষ্ঠানে ইস্টার্ন কমাণ্ডের থেকে জানানো হয় এই বীর নারীরা ও প্রাক্তন সৈনিকগণ ভারতীয় সেনাবাহিনীর কাছে এক অনুপ্রেরণা৷ তারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন৷ অনুষ্ঠানে পরমবীর চক্র পুরস্কারপ্রাপ্ত অনারারি ক্যাপ্ঢেন যোগেন্দর সিং যাদব হৃদয়স্পর্শী কন্ঠে কার্গিল যুদ্ধে তার অভি’তার কথা তুলে ধরেন৷
অনুষ্ঠানে সুকলের ছাত্রছাত্রীদের ইস্টার্ন কমাণ্ডের পক্ষ থেকে সুকল ব্যাগ এবং বিদ্যালয়ের জন্য পাঠ্যপুস্তক দেওয়া হয়৷ যে সুকল ব্যাগটি ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে তা ভারতীয় সেনাবাহিনীর পোশাকের কাপড়ে তৈরি৷ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহাকেও সম্মাননা দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রীর হয়ে সম্মাননা গ্রহণ করেন পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস৷  

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top