News Flash

  • Home
  • প্রধান খবর
  • চন্দ্রকোনায় নিজের বাড়িতে উদ্ধার তৃণমূল নেতার রক্তাক্ত দেহ
Image

চন্দ্রকোনায় নিজের বাড়িতে উদ্ধার তৃণমূল নেতার রক্তাক্ত দেহ

পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল (হি. স.) : শনিবার সকালে নিজের বাড়িতেই এক তৃণমূল নেতার গলাকাটা রক্তাক্ত দেহ মিলল। পরিবার ও স্থানীয়দের দাবি, খুন করা হয়েছে তৃণমূলের ওই প্রাক্তন বুথ সভাপতিকে। তাঁদের দাবি, তদন্ত করে অবিলম্বে খুনিদের গ্রেফতার করতে হবে।

পুলিশ দেহ উদ্ধার করতে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে। দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয়। মৃতের পরিবারের সদস্যরা এবং তৃণমূল কর্মীরা বলেন, “পুলিশ কুকুর এনে সঠিক তদন্ত করে আগে দোষীদের গ্রেফতার করুক, তারপরে মৃতদেহ ছাড়া হবে।”

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পুড়শুড়ি গ্রামের। এদিন সকাল ১০টা নাগাদ বটকৃষ্ণের রক্তাক্ত দেহ উদ্ধার হয় নিজের বাড়ি থেকে। স্থানীয় সূত্রের খবর, পুরোনো মাটির বাড়ির অদূরেই বটকৃষ্ণ একটি পাকা বাড়ি বানিয়েছিলেন। সেই পাকা বাড়িতেই তিনি একা থাকতেন। শুক্রবার রাতে যথারীতি ওই বাড়িতেই যান বটকৃষ্ণ।

এদিন সকালে ডাকাডাকি করলেও তাঁর কোনও সাড়া মেলেনি। পরে দরজা ভেঙে ভিতরে দেখা যায়, বটকৃষ্ণের গলাকাটা দেহ পড়ে রয়েছে। ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। খবর দেওয়া হয় পুলিশে। বিশাল পুলিশবাহিনী আসে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন ও স্থানীয়রা। পুলিশ কুকুর না আনা পর্যন্ত মৃতদেহ ছাড়া হবে না তাঁরা বলে হুঁশিয়ারি দেন। পদস্থ পুলিশকর্তাদের হস্তক্ষেপে দেহ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করা হয়।

তৃণমূলের জেলা কো- “অর্ডিনেটর অজিত মাইতির বলেন, বটকৃষ্ণ পাল আমাদের স্থানীয় প্রাক্তন বুথ সভাপতি। সম্প্রতি ওর সঙ্গে সিপিএমের নেতাকর্মীদের একটা গন্ডগোল হয়েছিল। তবে আমরা এখনই কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করছি না। কারও নামও বলছি না। পুলিশের উপর আমাদের ভরসা রয়েছে। আমরা চাই পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিক।”

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top