News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলনে পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি
Image

কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলনে পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি

আগরতলা, ৮ এপ্রিল (হি.স.) : সারা দেশের সাথে ত্রিপুরাতেও সত্যাগ্রহ আন্দোলনে নেমেছে কংগ্রেস। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে শনিবার বিক্ষোভ প্রদর্শন করেছেন কংগ্রেস নেতা- কর্মীরা। পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবন থেকে সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে যাওয়ার পথে রবীন্দ্র ভবনের সামনে তাঁদের আটকে দিয়েছে। ফলে পুলিশের সাথে কংগ্রেস কর্মীদের ধ্বস্তাধ্বস্তি হয়েছে। দীর্ঘক্ষণ ধ্বস্তাধ্বস্তির পর তাঁদের পুলিশ আটক করেছে।

প্রসঙ্গত, রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের প্রতিবাদে সারা দেশে জয় ভারত সত্যাগ্রহের ডাক দিয়েছে কংগ্রেস। শনিবার ত্রিপুরাতেও ওই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এদিন প্রদেশ কংগ্রেস গান্ধী মূর্তির পাদদেশে এক বিক্ষোভ ধর্ণার কর্মসূচি গ্রহণ করেছিল। কিন্তু পুলিশ রবীন্দ্রভবনের সামনেই পথ আটকে কংগ্রেস নেতা কর্মীদের গ্রেফতার করেছে। এই নিয়ে পুলিশের সাথে কংগ্রেস কর্মীদের অল্প বিস্তর ধ্বস্তাধ্বস্তিও হয়েছে। এদিন ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা, কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা সহ দলের কর্মী সর্মথকরা।

এদিন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা বলেন, রাহুল গান্ধী ইস্যুতে ময়দানে লড়াই চালিয়ে যাবে কংগ্রেস। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়েছে। তাই আগামী দিনে বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হবে।
এদিন কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা বলেন, জাতীয় কংগ্রেস জয় ভারত সত্যাগ্রহের ডাক দিয়েছে। তাঁর কথায়, একদিকে নিম্ন আদালতের রায়ের পর বিজেপি সরকার ষড়যন্ত্র করে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেছে। অন্যদিকে, ত্রিপুরায় নির্বাচনোত্তর সন্ত্রাস বিজেপি পরিচালিত সরকারের মদতেই মাথা চাড়া দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দলের কর্মী সর্মথকদের বাড়ি ঘরে আক্রমন চালাছে বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা। গোটা রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে যাচ্ছে। তাতে, মানুষ গনতান্ত্রিক অধিকার হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

আশীষ কুমার সাহা আরও বলেন, সরকার অগণতান্ত্রিক ও অসাংবিধানিক মনোভাব নিয়ে বিরোধীদের দাবিয়ে রাখার চেষ্টা চালালেও তাতে কোনো লাভ হবে না। দেশের অর্থনীতিকে বিজেপি সরকার পঙ্গু করে দিচ্ছে, তা নিয়ে রাহুল গান্ধী মুখ খোলতে না পারে সে জন্যই ষড়যন্ত্র করে সাংসদ পদ খারিজ করা হয়েছে বলে দাবি আশীষ কুমার সাহার।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top