News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্ডিয়ান আর্মির পূর্বোত্তর ভারত পরিক্রমা র্যালি
Image

ইন্ডিয়ান আর্মির পূর্বোত্তর ভারত পরিক্রমা র্যালি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ ইন্ডিয়ান আর্মির পূর্বোত্তর ভারত পরিক্রমা শীর্ষক গাড়ির র্যালি বিগত কুড়ি দিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রায় পাঁচ হাজার কিলোমিটার পরিক্রমা করেছে৷ এই রেলিতে ১১টি গাড়ি রয়েছে যার মধ্যে ৩৮ জন ইন্ডিয়ান আর্মির জওয়ান রয়েছেন৷ উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্য পরিক্রমা করে তারা শনিবার ত্রিপুরা এসে পৌঁছলেন৷ ত্রিপুরার অ্যালবার্ট এক্কা পার্কে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ এছাড়াও শহীদদের পরিবারদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ এই যাত্রাটি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের পোর্ট উইলিয়াম থেকে যা এখনো পর্যন্ত ভারতের আটটি রাজ্য পরিক্রমা করে৷ এই রেলির উদ্দেশ্য হচ্ছে উত্তর-পূর্ব ভারতের ৭ বোন এবং এক ভাইয়ের রাজ্য পরিদর্শন করা সেখানে যে সকল তরুণ বীর জোয়ানরা শহীদ হয়েছেন , এছাড়াও যারা বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে, তাদের দেশ ভক্তির বার্তা ছড়িয়ে দেওয়া৷

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top