News Flash

Image

রামনগরে সিপিএম কর্মীকে মারধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানালেও একাংশের অত্যুৎশাহী দলীয় কর্মীরা হিংসার বাতাবরণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে৷ বিরোধী দল সিপিআইএমের এক কর্মীকে আটক করে মারধর ও রান্না শেষের চেষ্টা করা হয় বলে অভিযোগ৷ ঘটনা রাজধানী আগরতলা শহরের পশ্চিম থানার অন্তর্গত সাউথ রামনগর এলাকায় সিপি আই এম পার্টি করার অপরাধে রিপন মিয়া নামে এক সিপি আই এম কর্মীকে বেধড়ক মারধর করে এলাকারই নেশাখোর এবং নেশা বিক্রেতা এক যুবক৷  সিপিআইএম কর্মী রিপন মিয়া অভিযোগ করেন নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর তার দোকান বন্ধ করে দেওয়া হয়৷বাড়িতেও যেতে পারছিলেন না৷ অবশেষে শুক্রবার সাউথ রামনগর এলাকায় নিজ বাড়িতে যান সেখান থেকে দোকানে আসার পথে এলাকার যুবক ভক্ত দে রিপন মিয়াকে বাড়ির সামনে মারধর করে বলে অভিযোগ করেন৷ যার চিত্র ধরা পড়ে সিসি ক্যামেরায়৷ অবশেষে রিপন মিয়া পশ্চিম থানায় ছুটে এসে ভক্ত দে নামে ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে৷ রিপন মিয়া আরো অভিযোগ করেন ভক্ত দে নামে ওই যুবক তাকে মারধরের পাশাপাশি ধারালো ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে৷৷ এরই মধ্যে রিপন মিয়ার এক আত্মীয় ঘটনাস্থলে ছুটে এসে তাকে কোনভাবে ওই যুবকের হাত থেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়৷৷ রিপন মিয়া পশ্চিম থানার মামলা দায়ের করার পর সেই মামলাটির কপি বটতলা পুলিশ ফাঁড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই পুলিশ জানায়৷  তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানান এবং অবিলম্বে ভক্ত দেকে গ্রেপ্তার দাবি জানান৷

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top