News Flash

  • Home
  • প্রধান খবর
  • সেকেন্দ্রাবাদ ও তিরুপতির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা, প্রধানমন্ত্রী বললেন বিশ্বাস ও আধুনিকতাকে যুক্ত করবে এই ট্রেন
Image

সেকেন্দ্রাবাদ ও তিরুপতির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা, প্রধানমন্ত্রী বললেন বিশ্বাস ও আধুনিকতাকে যুক্ত করবে এই ট্রেন

হায়দরাবাদ, ৮ এপ্রিল (হি.স.): আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেল ভারত, শনিবার তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে সেকেন্দ্রাবাদ ও তিরুপতির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেকেন্দ্রাবাদ ও তিরুপতির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিশ্বাস, আধুনিকতা, প্রযুক্তি ও পর্যটনকে সংযুক্ত করবে এই ট্রেন।

পাশাপাশি হায়দরাবাদের এইমস বিবিনগরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও পাঁচটি জাতীয় মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী, সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে একটি জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, এই সমস্ত প্রকল্প যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি রাজ্যের পরিকাঠামোকে মজবুত করবে।
প্রধানমন্ত্রীর কথায়, উল্লেখযোগ্যভাবে, গত ৯ বছরে, প্রায় ৭০ কিলোমিটার মেট্রো নেটওয়ার্ক শুধুমাত্র হায়দরাবাদে স্থাপন করা হয়েছে। তিনি বলেন, এনডিএ সরকার তেলেঙ্গানার জনগণের স্বপ্ন ও আকাঙ্খা পূরণের জন্য নিবেদিত। ”সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস”-এর চেতনায় আমরা এগিয়ে চলেছি।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026
Scroll to Top