নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৭ এপ্রিল৷৷ শুক্রবার কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত পূর্ণ চন্দ্র করবং পাড়া এসবি সুকলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷বিদ্যালয়ের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীকে কাছে পেয়ে বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্র ছাত্রীদের মধ্যে উৎফুল্লতা ৷ তিনি হলেন রাজ্যের জন জাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷ এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা, এলাকার গ্রাম প্রধান সহ অন্যান্যরা৷ মন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেন এই বিদ্যালয়ের কিছু সমস্যা রয়েছে৷ এর মধ্যে মিড ডে মিলের জন্য ডাইনিং হল নেই৷ অচিরেই এই অসুবিধা গুলি নিরসনের ব্যবস্থা করে দেবেন বলেও জানান৷ তিনি বিদ্যালয়ের পঠন পাঠন ও অন্যান্য ব্যবস্থার প্রশংসা করেন৷ ক্রিড়া প্রতিযোগিতার শেষে শিক্ষার্থীদের মধ্যে সুকল ব্যাগ,ছাতা ও অন্যান্য শিক্ষণ সামগ্রী তুলে দেন মন্ত্রী৷ এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির ভাষণে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন পড়াশোনার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে৷ খেলাধুলা মধ্য দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব৷ সুস্বাস্থ্যের অধিকারী না হলে পড়াশোনায় মনোযোগ আসবেনা৷ শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদেরকেও ছেলেমেয়েদের খেলাধুলায় আকৃষ্ট করার জন্য আহ্বান জানিয়েছেন মন্ত্রী৷৷

পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে আহ্বান জানালেন উপজাতি কল্যাণ মন্ত্রী
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















