News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে আহ্বান জানালেন উপজাতি কল্যাণ মন্ত্রী
Image

পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে আহ্বান জানালেন উপজাতি কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৭ এপ্রিল৷৷ শুক্রবার কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত পূর্ণ চন্দ্র করবং পাড়া এসবি সুকলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷বিদ্যালয়ের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীকে কাছে পেয়ে বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্র ছাত্রীদের মধ্যে উৎফুল্লতা ৷ তিনি হলেন রাজ্যের জন জাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷ এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা, এলাকার গ্রাম প্রধান সহ অন্যান্যরা৷ মন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেন এই বিদ্যালয়ের কিছু সমস্যা রয়েছে৷ এর মধ্যে মিড ডে মিলের জন্য ডাইনিং হল নেই৷ অচিরেই এই অসুবিধা গুলি নিরসনের ব্যবস্থা করে দেবেন বলেও জানান৷ তিনি বিদ্যালয়ের পঠন পাঠন ও অন্যান্য ব্যবস্থার প্রশংসা করেন৷ ক্রিড়া প্রতিযোগিতার শেষে   শিক্ষার্থীদের মধ্যে সুকল ব্যাগ,ছাতা ও অন্যান্য শিক্ষণ সামগ্রী তুলে দেন মন্ত্রী৷ এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির ভাষণে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন পড়াশোনার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে৷ খেলাধুলা মধ্য দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব৷ সুস্বাস্থ্যের অধিকারী না হলে পড়াশোনায় মনোযোগ আসবেনা৷ শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদেরকেও ছেলেমেয়েদের খেলাধুলায় আকৃষ্ট করার জন্য আহ্বান জানিয়েছেন মন্ত্রী৷৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top