News Flash

Image

রাতের আঁধারে পুকুরে নাশকতার বিষ

বিশালগড়(ত্রিপুরা ), ৭ এপ্রিল (হি.স.) : পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ, কংগ্রেস দলে যোগদান না করার ফলে রাতের আঁধারে বিজেপি কর্মীর পুকুরে বিষ দেওয়া হয়েছে। তাতে পুকুরের প্রচুর মাছের মৃত্যু হয়েছে।কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ তুলে দক্ষিণ মধুপুর ত্রিশ কাঠ এলাকার বাসিন্দা রতন সরকার প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন মৎস দফতরের কর্মী সহ স্থানীয় গ্রাম প্রধান।

পুকুরের মালিক রতন সরকার জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে দিয়েছে। এতে পুকুরের প্রচুর মাছের মৃত্যু হয়েছে। তার অভিযোগ, ওই ঘটনার পিছনে কংগ্রেস দলের দুর্বৃত্তদের যোগসাজস রয়েছে। কারণ, তিনি একজন বিজেপি কর্মী। নির্বাচনের আগে তাঁকে কংগ্রেস দলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কংগ্রেসে যোগদান করেননি। তাই শত্রুতার জেরে পুকুরে বিষ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, পুকুরে বিষ ঢালার ফলে ক্ষতির পরিমাণ প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা। খবর পেয়ে আজ সকালে ছুটে গেছেন মৎস দফতরের কর্মী সহ স্থানীয় গ্রাম প্রধান ও মেম্বার।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top