News Flash

  • Home
  • প্রধান খবর
  • অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার যোগ দিলেন বিজেপি-তে, বললেন কখনই ভাবিনি কংগ্রেস ছাড়ব
Image

অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার যোগ দিলেন বিজেপি-তে, বললেন কখনই ভাবিনি কংগ্রেস ছাড়ব

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): বড়সড় ভাঙন ধরল কংগ্রেসের। শুক্রবার কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা কিরণ কুমার রেড্ডি।

বিজেপিতে যোগ দেওয়ার পর কিরণ কুমার রেড্ডি বলেছেন, “আমি কখনই ভাবিনি, আমাকে কংগ্রেস ছাড়তে হবে… একটি কথা আছে-”আমার রাজা খুব বুদ্ধিমান, তিনি নিজে চিন্তা করেন না, কারও পরামর্শও শোনেন না।” কিরণ কুমার রেড্ডিকে বিজেপিতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশী বলেছেন, “কিরণ কুমার রেড্ডির পরিবারের অনেক সদস্য কংগ্রেসে ছিলেন। কিছুক্ষণ আগে যখন আমি তাঁর সঙ্গে দেখা করি, তখন তিনি আমাকে বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী মোদীর দ্বারা প্রভাবিত। তিনি এবার বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইকে শক্তিশালী করবেন কারণ একজন বিধায়ক এবং মন্ত্রী হিসাবে তাঁর ভাবমূর্তি অত্যন্ত পরিষ্কার।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top