News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে স্বাস্থ্য সেক্টরে পরিবর্তন হচ্ছে, নিজস্ব ভূমিকা পালন করছে দেশ : মনসুখ মান্ডভিয়া
Image

ভারতে স্বাস্থ্য সেক্টরে পরিবর্তন হচ্ছে, নিজস্ব ভূমিকা পালন করছে দেশ : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পওয়ার বিজয় চক থেকে দিল্লির নির্মাণ ভবন পর্যন্ত ওয়াকথনে অংশ নিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তিনি বলেছেন, ভারতে স্বাস্থ্য সেক্টরে পরিবর্তন হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় নিজস্ব ভূমিকা পালন করছে দেশ।

শুক্রবার সকালে ওয়াকথনে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, “বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সমস্ত মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। স্বাস্থ্য সেক্টরে পরিবর্তন হচ্ছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভারত নিজস্ব ভূমিকা পালন করছে। এই দিনে, আমি সমস্ত ডাক্তার, ছাত্র এবং চিকিৎসকদের স্বাস্থ্য সেক্টরের উন্নয়নে নিজেদের ভূমিকা পালন করার জন্য আবেদন করতে চাই।”

কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পওয়ার এদিন করোনা-পরিস্থিতি সম্পর্কে বলেছেন, “কেন্দ্রীয় সরকার নিয়মিতভাবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড ১৯-এর নির্দেশিকা জারি করেছে। প্রধানমন্ত্রী মোদীও এই বিষয়ে সমস্ত রাজ্যের সঙ্গে পর্যালোচনা করেছেন।”

Releated Posts

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top