News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেনদেন নিয়ে বিবাদ দুই পরিবারে, গুরুতর আহত দুই
Image

লেনদেন নিয়ে বিবাদ দুই পরিবারে, গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷  ধার নেওয়া এক হাজার টাকার জন্য দুই পরিবারের মধ্যে বিবাদ৷ গুরুতর আহত দুইজন৷ ঘটনা ধর্মনগর ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়৷ আহতরা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷
ঘটনার বিবরণে জানা যায়, করিম উদ্দিন একজন গাড়ি চালক৷ সে বাবুল মিঞার কাছ থেকে ১০০০ টাকা ধার নিয়েছিল৷ বাবুল মিঞা পরে করিম উদ্দিনের বাবাকে টাকা পরিশোধ করতে বলে৷ বৃহস্পতিবার করিম উদ্দিন গাড়ি নিয়ে বের হলে বাবুল মিঞার সাথে দেখা হয়৷ তখন সে  বাবুল মিঞাকে এক হাজার টাকা মিটিয়ে দেবে বলে আশ্বস্ত করেন করিম উদ্দিন৷ ইতিমধ্যেই পাশের বাড়ি থেকে ইসলাম উদ্দিন ,তার ছেলে ইমন আলী এবং ইসলামের স্ত্রী মনোয়ারা আলী করিম উদ্দিনের উপর দা লাঠি নিয়ে হামলা চালায়৷ ঘর থেকে ছুটে আসে করিম উদ্দিনের স্ত্রী হাসিনা বিবি৷ তারা হাসিনা বিবির উপরও হামলা চালায়৷ এতে গুরুতর আহত অবস্থায় করিম উদ্দিন এবং তার স্ত্রী হাসিনা বিবি উত্তর জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ ধর্মনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top