নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ ধার নেওয়া এক হাজার টাকার জন্য দুই পরিবারের মধ্যে বিবাদ৷ গুরুতর আহত দুইজন৷ ঘটনা ধর্মনগর ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়৷ আহতরা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷
ঘটনার বিবরণে জানা যায়, করিম উদ্দিন একজন গাড়ি চালক৷ সে বাবুল মিঞার কাছ থেকে ১০০০ টাকা ধার নিয়েছিল৷ বাবুল মিঞা পরে করিম উদ্দিনের বাবাকে টাকা পরিশোধ করতে বলে৷ বৃহস্পতিবার করিম উদ্দিন গাড়ি নিয়ে বের হলে বাবুল মিঞার সাথে দেখা হয়৷ তখন সে বাবুল মিঞাকে এক হাজার টাকা মিটিয়ে দেবে বলে আশ্বস্ত করেন করিম উদ্দিন৷ ইতিমধ্যেই পাশের বাড়ি থেকে ইসলাম উদ্দিন ,তার ছেলে ইমন আলী এবং ইসলামের স্ত্রী মনোয়ারা আলী করিম উদ্দিনের উপর দা লাঠি নিয়ে হামলা চালায়৷ ঘর থেকে ছুটে আসে করিম উদ্দিনের স্ত্রী হাসিনা বিবি৷ তারা হাসিনা বিবির উপরও হামলা চালায়৷ এতে গুরুতর আহত অবস্থায় করিম উদ্দিন এবং তার স্ত্রী হাসিনা বিবি উত্তর জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ ধর্মনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

লেনদেন নিয়ে বিবাদ দুই পরিবারে, গুরুতর আহত দুই
Releated Posts
কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার
আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…
খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের
আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…
মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি
আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…
বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান
ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…


















