বেঙ্গালুরু, ৫ এপ্রিল (হি.স.): আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিয়েছেন জেডি (এস) থেকে বহিষ্কৃত প্রাক্তন সাংসদ এল আর শিবরাম গৌড়া। কর্ণাটকের মান্ড্য লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন শিবরাম গৌড়া। বুধবার সকালে বেঙ্গালুরুতে কর্ণাটকের বিজেপি সভাপতি নলিনকুমার কাটিলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে শামিল হয়েছেন প্রাক্তন সাংসদ এল আর শিবরাম গৌড়া।বিজেপিতে যোগ দেওয়ার পরই শিবরাম গৌড়া বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে আরও অনেকে বিজেপিতে যোগ দেবেন। কর্ণাটকের জনগণ ডাবল ইঞ্জিনের সরকার চায়। কর্ণাটক নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে বিজেপি। আবার বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সি টি রবি বলেছেন, মানুষ বিজেপির পক্ষে রয়েছেন। এবার কর্ণাটকে আমরা আরও বেশি আসনে জয়লাভ করব।

বিজেপিতে শামিল প্রাক্তন জেডি (এস) সাংসদ শিবরাম গৌড়া, বললেন কর্ণাটকের জনগণ ডাবল ইঞ্জিনের সরকার চায়
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















