News Flash

  • Home
  • প্রধান খবর
  • ক্ষতিপূরণের দাবীতে খোলামুখ কোলিয়ারীতে বিক্ষোভ
Image

ক্ষতিপূরণের দাবীতে খোলামুখ কোলিয়ারীতে বিক্ষোভ

বাঁকুড়া, ৪ এপ্রিল (হি. স.) : ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে বড়জোড়া ট্রান্সদামোদর খোলা মুখ কয়লা খনির উৎপাদন ও কয়লা সরবরাহের কাজ সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত চাষিরা কোলিয়ারি গেটের সামনে বিক্ষোভ দেখান। খনি লাগোয়া কৃষি জমিতে চাষের কাজ করার জন্য যেসব কৃষকরা শ্যালো পাম্প লাগিয়ে ছিলেন সেইসব পাম্প কোলিয়ারির মাটি জল কাদা ইত্যাদি আবর্জনা পড়ে মাটির তলায় চলে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের । ক্ষতিগ্রস্ত স্যালো গুলির জন্য ২৫ হাজার টাকার দাবী জানান তারা।

ইতিমধ্যে ২২ জন চাষিকে স্যালোর জন্য ১০ হাজার করে টাকা ক্ষতিপূরণ দিয়েছে কোলিয়ারি কর্তৃপক্ষ। কিন্তু যারা শাসক বিরোধী চাষি তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এই বঞ্চনার প্রতিবাদে গত ২৫ মার্চ সিপিআইএম ঘনিষ্ঠ চাষিরা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চেয়ে ডেপুটেশন দিয়েছিলেন। তারা দাবি করেছিলেন ৩১ মার্চ এর মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে। এই খোলামুখ খনির দায়িত্বে রয়েছে রাজ্য সরকারের দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড। সেদিন ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও প্রতিশ্রুতি মতো ৩১ মার্চের মধ্যে তা নে পেয়ে মঙ্গলবার সিপিআইএম দলের বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরীর নেতৃত্বে তারা বিক্ষোভ প্রদর্শন করে কোলিয়ারির কাজ বন্ধ করে দিলেন।
সুজয় চৌধুরী বলেন, এইসব চাষিরা বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করেন বলেই তাদের ন্যাহ্য ক্ষতিপূরণটুকুও পাবেন না। অথচ আমাদের কাছে খবর আছে যে ২২ জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের মধ্যে এমন ব্যক্তি আছেন যার কোনো ক্ষতিই হয়নি। আমরা দাবি করেছি ওই ২২ জনের তালিকাপ্রকাশ করতে হবে এবং যারা এখনও ক্ষতিপূরণ পাননি অবিলম্বে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। তা নাহলে আমরা কোলিয়ারির কাজ বন্ধ করে দেব। এর জন্য যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কোলিয়ারি কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন দায়ী থাকবেন। কোলিয়ারি কর্তৃপক্ষকে শ্যালো পাম্পের ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন এলাকার কৃষকরা। কৃষকদের অভিযোগ কর্তৃপক্ষ কিছু ব্যক্তিকে ক্ষতিপূরণের টাকা দিয়েছেন কিন্তু তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হননি। কৃষক নেতা সন্তোষ খাঁ, সাগর শিট বলেন, শুধু স্যালো পাম্পের ক্ষতিই হয়নি পুরো তিন ফসলি জমিই মাটি ও আবর্জনা পড়ে অকৃষিতে পরিনত হয়েছে। তাদের অভিযোগ

কর্তৃপক্ষ বড়জোড়ার বিধায়কের দেওয়া তালিকা অনুযায়ী কৃষকদের ক্ষতিপূরণ দিয়েছেন। তারা দাবি করেন, যে সব জমির ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ না দিলে আমরা কোলিয়ারির কোনও কাজ করতে দেব না। এ প্রসঙ্গে বিধায়ক অলক মুখার্জি বলেন, আমার বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি নাগরিকই আমার আপনজন। শাসক বিরোধী বলে কোনো অভিধান আমার কাছে নেই। প্রত্যেক ক্ষতিগ্রস্ত চাষি যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য কোলিয়ারি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অলক মুখার্জি বলেন কেউ বঞ্চিত হবেনা। এটা নিয়ে সিপিআই(এম) নাটক করছে । ৩৪ বছর ধরে যে বন্ধ্যা রাজনীতি করে এসেছে এখন আর তা চলবেনা। কোনও ভাবেই কোলিয়ারির কাজ বন্ধ করা যাবে না। এবিষয়ে খনি কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top