News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামীকাল থেকে জম্মু বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘পঞ্চ-পণ’ উৎসব
Image

আগামীকাল থেকে জম্মু বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘পঞ্চ-পণ’ উৎসব

জম্মু, ৪ এপ্রিল(হি.স.) : জম্মু বিশ্ববিদ্যালয়ের জোরোয়ার সিং অডিটোরিয়ামে ৫ থেকে ৭ এপ্রিল তিন দিনের মেগা প্রোগ্রাম ‘পঞ্চ-পণ’ অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এই উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঞ্চ পণ সংকল্পের উপর ভিত্তি করে পঞ্চ পণ প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার ও ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এবং ক্লাস্টার ইউনিভার্সিটি এই অনুষ্ঠানে যৌথ আয়োজক । জম্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. উমেশ রায় জানিয়েছেন বুধবার, ৫ এপ্রিল, জম্মু বিশ্ববিদ্যালয়ের জেনারেল জোরাওয়ার সিং অডিটোরিয়ামে বিকাল ৫.৩০ টায় এই অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। প্রধান অতিথি থাকবেন জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। প্রধান বক্তা থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রেস সেক্রেটারি অজয় কুমার সিং। এ উপলক্ষে পঞ্চ পণ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এই অনুষ্ঠানে বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচারের চেয়ারম্যান অরবিন্দ মার্ডিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঞ্চ পণ সংকল্প সম্পর্কে বিস্তারিতভাবে তার মতামত তুলে ধরবেন।প্রধানমন্ত্রীর পঞ্চপণের লক্ষ্য প্রথমটি একটি উন্নত ভারত তৈরি করা, দ্বিতীয়টি হল ঔপনিবেশিকতা থেকে মুক্তি, তৃতীয়টি হল তার সাংস্কৃতিক ঐতিহ্যের গর্ব, চতুর্থটি হল জাতীয় সংহতির অনুভূতি এবং পঞ্চমটি হল নাগরিক কর্তব্য পালন করা।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top