News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৬ দফা দাবিতে ডেপুটেশন প্রদান এসএসএ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
Image

৬ দফা দাবিতে ডেপুটেশন প্রদান এসএসএ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

আগরতলা, ৪ এপ্রিল (হি.স.) : নিয়মিতকরণ, মহার্ঘ ভাতা প্রদান সহ ৬ দফা দাবিতে শিক্ষা দফতরে মঙ্গলবার ডেপুটেশনে মিলিত হয়েছে এসএসএ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আগামী এক মাসের মধ্যে তাঁদের দাবি পূরণ করা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলন সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন।

সংগঠনের সভাপতি সর্বজয় রিয়াং বলেন, সমগ্র শিক্ষার অধীনে থাকা শিক্ষকদের উচ্চ মাধ্যমিক ও ডিএলএড পরীক্ষা পাশ করার মাকর্শিট যাচাই করার কথা ছিল, কিন্তু তা এখনো পর্যন্ত হয়নি। তার জন্য প্রায় ৫০০জন শিক্ষক নিয়মিত বেতন স্কেল থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তাই তিনি শিক্ষা দপ্তরের কাছে অতিসত্বর সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছেন। এ বিষয়ে একাধিক বার শিক্ষা দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সমাধান মিলেনি। তাই আজ তাঁরা শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন।
তাদের আরও দাবি, সমগ্র শিক্ষার অধীনে থাকা শিক্ষকদের নিয়মিত বেতন স্কেল, মহার্ঘ ভাতা এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হোক। সাথে সমগ্র শিক্ষার অধীনে কাজ করা সমস্ত কর্মচারীদের নিয়মিতকরনেরও দাবি জানিয়েছেন তিনি। আগামী এক মাসের মধ্যে দাবী পূরণ করা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলন সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top