News Flash

  • Home
  • বিদেশ
  • আদালতে হাজির হতে নিউইয়র্কে পৌঁছলেন ট্রাম্প
Image

আদালতে হাজির হতে নিউইয়র্কে পৌঁছলেন ট্রাম্প

ওয়াশিংটন, ৪ এপ্রিল (হি.স.): পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় আজ মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ করবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আদালতে হাজিরা দেওয়ার জন্য ফ্লোরিডা ছেড়ে ইতিমধ্যেই নিউইয়র্কে পৌঁছেছেন রিপাবলিকান নেতা। রাতে ট্রাম্প টাওয়ারেই কাটাবেন। দুপুরে হাজিরা (ভারতীয় সময় রাত পৌনে বারোটা নাগাদ) দেবেন ম্যানহাটন আদালতে।

গত বৃহস্পতিবারই নীল ছবির নায়িকা ও বিখ্যাত স্ট্রিপার স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য অনৈতিকভাবে ঘুষ দেওয়ার অপরাধে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছিল ম্যানহাটনের অ্যাটর্নি কার্যালয়। মার্কিন ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন। যদিও ট্রাম্পের দাবি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তাঁকে ফাঁসানো হয়েছে। যে কোনও বিচারের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন তিনি।

আজ ম্যানহাটন আদালতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের দুই হাতের দশ আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি তাঁর মুখ মণ্ডলের ছবি তোলা হবে। গ্রেফতারের কোনও সম্ভাবনাই নেই। আদালতে হাজিরা দেওয়ার পরে সাংবাদিক সম্মেলন করতে পারেন প্রাক্তন প্রেসিডেন্ট। ম্যানহাটনের গ্র্যান্ড জুরির অভিযোগপত্রে নির্দিষ্ট কোনও অভিযোগ আনা হয়েছে কিনা, তা জানা যায়নি। মামলা লড়তে নতুন আইনজীবী নিয়োগ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

Releated Posts

বাংলাদেশের কারাগারে ব্যাপক শ্রেণিভিত্তিক বৈষম্যের অভিযোগ, প্রতিবেদনে উঠে এল উদ্বেগজনক চিত্র

ঢাকা, ২০ জুন (আইএএনএস): বাংলাদেশের কারাগার ব্যবস্থা ক্রমশ এক গভীর বৈষম্যমূলক কাঠামোয় পরিণত হয়েছে, যেখানে ধনী ও প্রভাবশালী…

ByByNews Desk Jun 20, 2026

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই লেবাননে ইজরায়েলি বিমান হামলা

বেইরুট, ২০ জুন (আইএএনএস): লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই দক্ষিণ লেবাননের সাজদ শহরের…

ByByNews Desk Jun 20, 2026

বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগে বিক্ষোভ তীব্র, দেশজুড়ে প্রতিবাদে হিন্দু সম্প্রদায়

ঢাকা, ২০ জুন (আইএএনএস): ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগের মধ্যেই বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ…

ByByNews Desk Jun 20, 2026

ভারত-কাবুল সম্পর্ক নষ্ট করতে ডিজিটাল প্রচারযুদ্ধ শুরু আইএসকেপির, নজরদারি বাড়াল গোয়েন্দারা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক প্রচেষ্টার পর এবার ভারতের বিরুদ্ধে ডিজিটাল প্রচারযুদ্ধ…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top