News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৭ আন্তঃ স্কুল গার্লস ক্রিকেটে‌ ভালো খেলার লক্ষ্যে প্রনবানন্দ বিদ্যামন্দির
Image

অনূর্ধ্ব ১৭ আন্তঃ স্কুল গার্লস ক্রিকেটে‌ ভালো খেলার লক্ষ্যে প্রনবানন্দ বিদ্যামন্দির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল।।দলকে নেতৃত্ব দেবে অবিধা বর্ধন। ডেপুটি হিসাবে থাকবে দীপিকা দাস। প্রণবানন্দ স্কুলের। প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের আন্ত:‌ স্কুল ক্রিকেটে। বুধবার থেকে শুরু হচ্ছে আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে প্রনবানন্দ স্কুল। প্রতিপক্ষ বড়দোয়ালি স্কুল। ড:‌ বি আর আম্বেদকর মাঠে ওই দিন দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। এরপর ৮ এপ্রিল সকাল সাড়ে ৮ টায় ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির, ৯ এপ্রিল দুপুর ১টায় আসাম রাইফেলস, ১১ এপ্রিল দুপুর ১টায় নন্দননগর স্কুল এবং ১৪ এপ্রিল নিজেদের গ্রুপে শেষ ম্যাচে প্রণভানন্দ স্কুল খেলবে বিদ্যাসাগর স্কুলের বিরুদ্ধে। স্কুলের শারীরশিক্ষক রাণু দাসের তত্বাবধানে উমাকান্ত আকাদেমির সামনের মাঠে চলছে দলের অনুশীলন। প্রায় ১০ দিন ধরে। স্কুলের অধ্যক্ষা রত্না মজুমদার অনবরত গোটা দলকে উৎসাহ জুগিয়ে চলছেন। কার কোথায় সমস্যা তার খোজখবর নিচ্ছেন প্রতিনিয়ত। আর তাতেই দলের প্রতিটি মেয়ে উজ্জীবিত হয়ে পড়েছে। মহিলাদের ক্রিকেটে দলের দুই ক্রিকেটার এবারও খেলেছে। কোচ রাণি দাস মনে করেন,”মেয়েরা যথেষ্ট পরিশ্রম করে চলছে। বিশ্বাস করি হতাশ করবে না। কিছু একটা চমক দেবেই”। স্কুলের দল:‌‌ অবিধা বর্ধন (‌অধিনায়িকা), অভিজ্ঞা বর্ধন, আবিরী সাহা, দিপীকা দাস (‌সহঅধিনায়িকা), অন্বেষা চক্রবর্তী, অশ্মিতা রায়, স্নেহা দত্ত, ঋত্বিকা পাটারি,আয়ুশী সাহা, পিয়াসা রায়, প্রজ্জালিকা চক্রবর্তী, সোনাক্ষী নম:‌শুদ্র, শায়ন্তিকা চন্দ, সুপ্রিয়া চক্রবর্তী এবং শ্রেয়শ্রী দাস।‌‌‌

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top