News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ
Image

কাঞ্চনপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক ঠিকা শ্রমিকের৷ মৃত শ্রমিকের নাম গোপাল নমঃ৷ ঘটনা কাঞ্চনপুর মহকুমার মাকুমছড়া এলাকায়৷ ত্রিপুরা মিজোরাম জাতীয় সড়ক নির্মাণের কাজে নিযুক্ত বহিঃ রাজের ঠিকেদারি সংস্থা বাম্বু কোম্পানী৷ দীর্ঘ দিন যাবত এই রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন তারা৷ সেই রাস্তা নির্মাণের ফলে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিন খুঁটি গুলি সরানো আবশ্যক হয়ে পড়ে৷ কাঞ্চণপুর থেকে জম্পুইহিলের মনপুই যাওয়ার রাস্তায় জলের ট্যাঙ্ক সংলগ্ণ বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে রবিবার মর্মান্তিক মৃত্যু হয় এক অস্থায়ী শ্রমিকের৷ জানা জায় মাটি ধবসে বৈদ্যুতিন খুটি হেলে পড়ে৷ আর এই হেলে পড়া খুটি থেকে পরে গুরুতর আহত হয় অস্থায়ী শ্রমিক গোপাল নমঃ৷ তাঁকে উদ্ধার করে কাঞ্চণপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে৷ নিহত শ্রমিকের বাড়ি মাকুমছড়া এলাকায়৷ কাঞ্চণপুরের নেতাজীনগর এলাকার বাসিন্দা ঠিকেদার সনদ নাথের অধীনে কাজ করেন এই অস্থায়ী শ্রমিক৷
এদিকে, কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের পরিষেবা লাটে উঠেছে৷ হাসপাতালে দক্ষ চিকিৎসকের অভাব রয়েছে৷ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অনুরোধ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে রোগীদের পরিষেবা লাটে উঠেছে৷ রয়েছে চিকিৎসকের অভাব৷ সার্বিক জনস্বার্থে সাধারণ মানুষের চিকিৎসা জনিত ঘাটতি পূরণ হচ্ছে না কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে৷ অল্প বিস্তর আহত হলেও তড়িঘড়ি করে স্থানীয় চিকিৎসকরা জেলা হাসপাতালে রেফার করে দেন রোগীদেরকে৷ এমনই অনেক অভিযোগ থাকলেও এদিকে কোনরকম নজর দিচ্ছেন না স্থানীয় অধিকর্তারা৷ কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা শুধুমাত্র রোগীদেরকে ভর্তি করে রেফার করার দায়িত্ব নিয়ে কাজ করছেন৷ দক্ষ চিকিৎসকের অভাবেই বারবার এমনই অভিযোগ উঠছে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের দিকে৷  গতকাল সরকারি লাইসেন্সবিহীন ঠিকাদার সংস্থার মাধ্যমে জম্পুই সড়কে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতের লোহার খুটির চাপা পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হয় গোপাল নমঃ নামে এক শ্রমিকের৷ এদিনের এই ঘটনাটি সংঘটিত হয় রবিবার সকালে জম্পুই এর ওয়াটার পয়েন্ট এলাকায়৷ সঙ্গে সঙ্গেই ঘটনা স্থল থেকে আহত অবস্থায় শ্রমিক গোপাল নমঃকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়৷৷ ততক্ষণে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ কিন্তু ওই মৃত ব্যক্তির ময়নাতদন্তের জন্য কোন চিকিৎসক ছিল না হাসপাতালে৷ চিকিৎসকের অভাবে সোমবার  ওই মৃত শ্রমিকের ময়নাতদন্ত হয়৷৷ তবে জানা গিয়েছে সোমবার সকাল থেকেই মৃত ব্যক্তির পরিবারের মানুষ এসে সারা দিনব্যাপী অপেক্ষা করে বেলা তিনটা নাগাদ ময়না তদন্তের পর মৃত শ্রমিকের মৃতদেহটি বাড়ি নিয়ে যান৷ তবে এ কোন নতুন বিষয় নয়৷৷ প্রতিনিয়ত এভাবেই চলছে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের পরিষেবা৷

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top