News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ফের সরকারি কর্মচারী গ্রেফতার, এবার দুর্নীতি দমনের হাতে ধৃত করিমগঞ্জের বদরপুর সার্কলের লাটমণ্ডল
Image

ফের সরকারি কর্মচারী গ্রেফতার, এবার দুর্নীতি দমনের হাতে ধৃত করিমগঞ্জের বদরপুর সার্কলের লাটমণ্ডল

করিমগঞ্জ (অসম), ৩ এপ্রিল (হি.স.) : ফের ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত সরকারি কর্মচারী। এবার দুর্নীতি দমনের হাতে গ্রেফতার হয়েছেন করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর রাজস্ব সার্কলের লাটমণ্ডল জয়সাব হুসেন লস্কর।

অভিযোগ, জনৈক ভুক্তভোগীর কাছ থেকে জমির নামজারি করতে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন লাটমণ্ডল জয়সাব হুসেন লস্কর। ঘটনাটি ভুক্তভোগী নজরে নেন ডিরেক্টরেট অব ভিজিল্যান্স ও অ্যান্টি-করাপশন দফতরের। এর পর অভিযুক্তকে হাতেনাতে ধরতে ছক কষেন ভিজিল্যান্সের অফিসাররা। এদিন সকালে দাবির টাকা দিতে যান ভুক্তভোগী।

উৎকোচের টাকা নেওয়ার সময় হাতেনাতে তাঁকে ধরে ফেলেন দুর্নীতি নিবারন শাখার আধিকারিরা। নগদ টাকাগুলো যে হাত দিয়ে নিয়েছিলেন, সেই হাত ক্যামিকেল দিয়ে ধুয়ে প্রমাণ করা হয় লাটমণ্ডল জয়সাব হুসেন লস্কর‌ই টাকাগুলো নিয়েছিলেন।

এ মুহূর্তে ধৃত জয়সাব হুসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অফিসে দুর্নীতি সম্পর্কিত তথ্য উদ্ধারে তদন্ত প্রক্রিয়া চলছে। জানা গেছে, তাঁর বাসভবনেও তাঁকে নিয়ে তদন্ত চালাবেন ডিরেক্টরেট অব ভিজিল্যান্স ও অ্যান্টি-করাপশন দফতরের আধিকারিকরা।

Releated Posts

মণিপুরে ৮ জঙ্গি গ্রেফতার, ধৃতদের মধ্যে এনআইএ মামলার পলাতক অভিযুক্তও

ইম্ফল, ২৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮ জন জঙ্গিকে…

ByByNews Desk Aug 23, 2026

শিলংয়ে হিংসার জেরে অসম থেকে মেঘালয়ে জ্বালানি সরবরাহ বন্ধ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের…

ByByNews Desk Aug 22, 2026

১৯০৪-০৫ সালের ভূমি নথি কামাখ্যার চিরন্তন ঐতিহ্যের সাক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): ১৯০৪-০৫ সালের একটি ঐতিহাসিক ভূমি নথিকে মা কামাখ্যার চিরন্তন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Aug 22, 2026

‘এক দাদা আমাকে চাইনিজ বলেছিলেন’: ভাইরাল ‘আমি ভারতীয়’ ভিডিওর নেপথ্যের কথা জানাল অরুণাচলের খুদে

ইটানগর, ২২ আগস্ট (আইএএনএস): ‘চাইনিজ’ বলে সম্বোধন করায় প্রতিবাদ জানিয়ে ‘আমি ভারতীয়’ বলে নিজের পরিচয় তুলে ধরা অরুণাচল…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top