News Flash

  • Home
  • দিনের খবর
  • পুলিশের নাকা তল্লাশিতে উদ্ধার ৫৬ কেজি গাঁজা
Image

পুলিশের নাকা তল্লাশিতে উদ্ধার ৫৬ কেজি গাঁজা

ফাটাপুকুর, ২ এপ্রিল (হি.স.): শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে নাকা তল্লাশিতে উদ্ধার হল প্রচুর পরিমানে গাঁজা। রবিবার সন্ধ্যায় নাকা চলাকালীন একটি ছোট চার চাকা গাড়ি আটকে তল্লাশি চালায় রাজগঞ্জ থানার পুলিশ। সেই গাড়ি থেকে উদ্ধার হয় ১৮টি গাঁজার প্যাকেট। গাঁজা পাচারকারী সন্দেহে পুলিশ কোচবিহারের এক যুবককে গ্রেফতার করেছে।

রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানিয়েছেন, গোপন সূত্রে খবর ছিল। সেই মতো ফাটাপুকুর সারদামণি হাই স্কুলের সামনে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে নাকা তল্লাশি করা হচ্ছিল। সন্ধ্যায় একটি ছোট চারচাকা গাড়ি থেকে মোট ৫৬ কেজি গাঁজা মিলেছে। গাড়ির চালককে আটক করা হয়েছে। ধৃতের নাম জয়ন্ত দাস। কোচবিহারের বাসিন্দা। কোচবিহার থেকে গাঁজা এনে শিলিগুড়িতে বিক্রির পরিকল্পনা ছিল। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

Releated Posts

ছত্তীসগড়ে নকশালদের বিস্ফোরক সরবরাহের মামলায় ৩ জনের সাজা

রায়পুর/নারায়ণপুর, ১১ আগস্ট (আইএএনএস): ছত্তীসগড়ের নারায়ণপুর জেলায় নকশালদের জন্য বিস্ফোরক সরবরাহের মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও…

ByByNews Desk Aug 11, 2026

বিহারের খাগড়িয়ায় প্রসাদ খেয়ে অসুস্থ ১৬৫-র বেশি, হাসপাতালে ভর্তি বহু মানুষ

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের খাগড়িয়া জেলার মানসি থানার অন্তর্গত আমনি পঞ্চায়েতের হিয়াদাতপুর গ্রামে সত্যনারায়ণ পুজোর প্রসাদ খেয়ে…

ByByNews Desk Aug 11, 2026

এক ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের পালঘরে ৩.৪ মাত্রার পরপর দুই ভূমিকম্প, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলায় এক ঘণ্টার মধ্যে ৩.৪ মাত্রার পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার…

ByByNews Desk Aug 11, 2026

জয়সলমেরে স্কুলবাসে আগুন, অল্পের জন্য রক্ষা ২৫ পড়ুয়া

জয়পুর, ১১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের জয়সলমেরের ধাউভা গ্রামের কাছে মঙ্গলবার প্রায় ২৫ জন পড়ুয়াকে নিয়ে যাওয়া একটি বেসরকারি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top