News Flash

  • Home
  • দিনের খবর
  • পরিবার সম্পর্ক না মানায় গঙ্গায় ঝাঁপ যুগলের, নিখোঁজ প্রেমিক
Image

পরিবার সম্পর্ক না মানায় গঙ্গায় ঝাঁপ যুগলের, নিখোঁজ প্রেমিক

হুগলি, ২ এপ্রিল(হি.স.) : ভালবাসার সম্পর্ক ছিল দু’জনের । তবে দুই পরিবারের মধ্যে জানাজানি হতেই সমস্যার সূচনা। না ছেলেটির বাড়ি থেকে, না মেয়েটির বাড়ি থেকে কেউ-কাউকে মেনে নিতে পারছিলেন না। সেই অশান্তি থেকে মুক্তি পেতে শেষমেশ চরম পথ বেছে নিলেন যুগল। ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। তবে প্রেমিকা বেঁচে গেলেও এখনও নিখোঁজ প্রেমিক। গঙ্গায় স্পিড বোট নিয়ে প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর।

উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকার বছর উনিশের স্নেহা খাতুনের সঙ্গে ওই এলাকারই বাসিন্দা বছর সাতাশের যুবক মহম্মদ মুক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে তা মেনে নেয়নি উভয় পরিবার। সূত্রের খবর, এর জেরে নিত্যদিনই অশান্তি লেগে থাকত। এরপরই হুগলি নদীর জুবিলী ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুগল।

মেয়েটিকে চুঁচুড়া তামলিপাড়া ঘাটে গঙ্গায় কঁচুরিপানার ধরে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপরই তাঁকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন মেয়েটি। যদিও এখনও পর্যন্ত প্রেমিকের কোনও খোঁজ পাওয়া যায়নি। গঙ্গায় স্পিড বোট নিয়ে প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর।

ছেলেটির দাদা বলেন, “ওদের দুজনের মধ্যে ভালবাসার সম্পর্ক ছিল। তবে বাড়ি থেকে মেনে নেয়নি। সেই কারণে গঙ্গা থেকে ঝাঁপ মারে দু’জন। মেয়েটিকে পাওয়া গেলেও আমার ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top