নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ দীর্ঘ দিন ধরে আসাম-আগরতলা জাতীয় সড়কের কাজ চলছিল৷ বর্ষার কারনে ৪৫ মাইল এলাকায় ভূমিধসের ফলে বেশ কিছু পরিবার প্রচণ্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ বিশেষ করে যোগাযোগের সমস্যা সহ একাধিক সমস্যার কারনে বেশকিছু পরিবার আঠারমুড়া ভিলেজের অন্তর্গত ৪৫ মাইল এলাকার একটি বিদ্যালয় সহ দুইটি অঙ্গনওয়াড়ি সেন্টারে শরণার্থী হিসাবে থাকতে শুরু করেছে৷ শুক্রবার রাত থেকে তাদের এই অবস্থায় থাকতে হচ্ছে৷ এই ঘটনার খবর পেয়ে শনিবার মন্ত্রী বিকাশ দেববর্মা সমস্যা সমাধানের জন্য প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে মন্ত্রী বিকাশ দেববর্মা শরণার্থী পরিবার গুলির সদস্যদের সাথে কথা বলেন৷ শরণার্থী হিসাবে আশ্রয় নেওয়া ৪৬ টি পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দেন৷ পাশাপাশি তাদের সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকদের৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান সমস্যার বিষয়ে প্রশাসনিক আধিকারিকরা অবগত হয়েছেন৷ আগামীদিনে তাদের এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে৷

আঠারমুড়া পাহাড়ে ধস, শিবিরে আশ্রিতদের ত্রাণের ব্যবস্থা করলেন উপজাতি কল্যাণ মন্ত্রী
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















