News Flash

  • Home
  • Uncategorized
  • আরও কয়েকদিন বাড়ানো হতে পারে বাজেট অধিবেশন
Image

আরও কয়েকদিন বাড়ানো হতে পারে বাজেট অধিবেশন

TLAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ বাজেট অধিবেশন আরো কয়েকদিন বাড়ানো হতে পারে৷ এনিয়ে শনিবার বেলা সাড়ে বারটা নাগাদ বিএসি’র(বিজনেস এডভাইজারি কমিটি) বৈঠক বসবে৷ ঐ বৈঠকে বাজেট অধিবেশনের দিনক্ষণ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে৷ সে মতো সিদ্ধান্ত গৃহীত হবে৷ উল্লেখ্য, শুক্রবার বাজেট অধিবেশন শুরু হলে বিএসি’র রিপোর্টের প্রস্তাব পেশ করা হলে এবারের অধিবেশন পাঁচদিনের হওয়ায় বিরোধী কংগ্রেসের সদস্য রতনলাল নাথ আপত্তি তুলেন৷ তিনি বলেন, বাজেট অধিবেশন এত কম সময়ের জন্য হলে বিস্তারিত আলোচনা সম্ভব নয়৷ এরই পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তরের জন্য বরাদ্দ সোমবার কোন অধিবেশন নেই৷ ফলে, তিনি বাজেট অধিবেশন আগামী ২৮ মার্চ এবং ১১ ও ১২ মে এই তিনদিন যুক্ত করার দাবি জানান৷ অধ্যক্ষ তাতে রাজি না হলে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ মুখ্যমন্ত্রী মানিক সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাতে তাঁর কোন আপত্তি রয়েছে কিনা জানতে চান৷ মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশন আরো তিনদিন বাড়ানো হলে কোন আপত্তি নেই বলে জানিয়ে দেন৷ তাতে আগামীকাল বিএসি বৈঠকে সমস্ত কিছু চূড়ান্ত হবে বলে সিদ্ধান্ত হয়৷ এরই পাশাপাশি বিরোধী দলনেতা বিএসি রিপোর্টে ইউসুফ কমিশনের রিপোর্ট কবে নাগাদ পেশ করা হবে সে বিষয়ে কোন কিছু সুনির্দিষ্টভাবে না থাকায় আগামী ২২ কিংবা ২৩ মার্চ যেন রিপোর্টটি বিধানসভায় পেশ করা হয় সেই অনুরোধ জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top