News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে দরজা ভেঙ্গে বিধবাকে ধর্ষণ, মামলা হলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত
Image

খোয়াইয়ে দরজা ভেঙ্গে বিধবাকে ধর্ষণ, মামলা হলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ খোয়াই শ্রীনগর পাড়া এলাকায় গভীর রাতে নির্জনতার সুযোগ নিয়ে ঘরের দরজা ভেঙ্গে এক বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠলো প্রতিবেশী বখাটে এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনা  খোয়াই থানাধীন সিঙ্গিছড়ার শ্রীনগর পাড়ায়৷রাত প্রায় একটা নাগাদ এলাকার জনৈক সুবোধ ঘোষ (৪৭) নির্জনতার সুযোগ নিয়ে প্রতিবেশী এক বিধবা মহিলার বাড়ীর রান্নাঘরের বেড়া ভেঙে ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত ব্যক্তি৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিলা স্বামী মারা যাওয়ায় পর থেকে দুই ছেলেকে নিয়ে নিজের বাড়িতে একাই বসবাস করে আসছেন৷ বিধবা মহিলার বড় ছেলে কর্মসূত্রে অন্যত্র বসবাস করছে৷ ছোট ছেলে পরীক্ষা শেষ হওয়ার পর মাসির বাড়িতে বেড়াতে যায়৷ এরই সুবাদে স্থানীয় জনৈক্য ব্যক্তি সুবোধ ঘোষ গত কয়েক দিন ধরে বিধবা মহিলাকে উত্ত্যক্ত করে আসছিল৷ বৃহস্পতিবার রাত আনুমানিক বারোটা নাগাদ সুবোধ ঘোষ বিধবা মহিলার রান্নাঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে৷ বিধবা মহিলা টের পেতেই মোবাইলের টর্চ লাইট দিয়ে সুবোধ ঘোষকে চিনে ফেলে৷ সুবোধ ঘোষ বিধবা মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ৷ নির্যাতিতা বিধবা মহিলাকে সুবোধ ঘোষ হুমকি দিয়ে বলে এই কথা জানাজানি হলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ৷ নির্যাতিতা বিধবা মহিলা কোন রকম ঘর থেকে পালিয়ে যায়৷ ভয়ভীতিতে বাড়ীর পাশের জঙ্গলে রাত কাটান৷ শুক্রবার সকালে মহিলা পাড়া প্রতিবেশীদের ঘটনাটি জানালে তারা মামলা করার পরামর্শ দেয়৷ এদিন সন্ধ্যায় প্রতিবেশীর কথা অনুসারে নির্যাতিতা মহিলা প্রতিবেশী সুবোধ ঘোষকে ধর্ষণে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন৷ যার মামলা নম্বর ০৫/২৩, ৩৪৭/৩৫৪/৩৭৬/৫১১ ধারায় মামলা রজু হয়৷ মহিলা থানার পুলিশ এই মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে৷

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top