News Flash

  • Home
  • বিদেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত অন্তত ৪, আহত বহু
Image

মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত অন্তত ৪, আহত বহু

ওয়াশিংটন, ১ এপ্রিল (হি.স.) : মার্কিন যুক্তরাষ্ট্রে আরকানসর লিটল রক ও আশপাশের শহরগুলোতে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত চারজন নিহত ও বহু আহত হয়েছেন। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে বেশ কয়েকটি প্রবল টর্নেডো বয়ে যায়, ছয়টি অঙ্গরাজ্য থেকে ৪৩টি প্রাথমিক টর্নেডোর খবর পাওয়া গেছে বলে সিএনএন জানিয়েছে।

ইলিনয়তে ১৬টি, আরকানসতে ১২টি, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়েছিল বলে জানিয়েছে তারা।

আরকানসর উইনে একটি টর্নেডো আঘাত হানার পর সেখানে অন্তত দুইজনের মৃত্যু হয় বলে সেইন্ট ফ্রান্সিস কাউন্টির ময়নাতদন্তকারী কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন। এর আগে অঙ্গরাজ্যটির নর্থ লিটল রক থেকে আরও একজনের মৃত্যু সংবাদ পাওয়া যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, লিটল রক এলাকায় টর্নেডোর আঘাতে আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন আর উইনে অনেক মানুষ নিজেদের বাড়িতে আটকা পড়েছেন।

ইলিনয়ের বেলভিডিয়ারে একটি নাট্যশালার ছাদ ধসে আরও একজনের মৃত্যু হয়েছে বলে বিবিসি জানিয়েছে। একজন শেরিফ জানিয়েছেন, ইলিনয়ের শেরমানে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

লিটল রক, উইন ও আশপাশের শহরগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের ছাদ ও দেওয়াল ভেঙে, গাড়ি উল্টে পড়ে, গাছ পড়ে ও বৈদ্যুতিক তার ছিঁড়ে বহু মানুষ আহত হয়েছেন।

খারাপ আবহাওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় তিন লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে বলেছে, ব্যাপক একটি ঝড়ো আবহাওয়ার কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্য টনের্ডোর উচ্চ ঝুঁকিতে আছে।

প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগে ব্যাপক ঝড়বৃষ্টির সময় মিসিসিপিতে তৈরি হওয়া প্রাণঘাতী একটি টর্নেডোতে অঙ্গরাজ্যটির রোলিং ফোর্ক শহরে কয়েকশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ২৬ জন নিহত হয়।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top